স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

তাওহীদ হৃদয় যেন জাফনা কিংসের লাকি চার্ম। তিনি দলে যেতেই জয়ের ধারায় ফিরল জাফনা। এলপিএলে প্রতিপক্ষ ক্যান্ডি রয়্যালসকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে জাফনা কিংস, জিতেছে ৯৩ রানে। ব্যাট হাতে হৃদয়ের অবদানের পর বল হাতে বড় অবদান রেখেছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসানও।

ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনার অধিনায়ক ভানুকা রাজাপক্ষে। সাকিব আল হাসান ছাড়াও এদিন জাফনার একাদশে জায়গা হয় আরেক বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয়ের, যিনি টুর্নামেন্টের মাঝপথে জাফনায় দলভুক্ত হন।

ওয়ান ডাউনে নামার আগে হৃদয়কে অবশ্য দীর্ঘক্ষণ প্যাড-গ্লাভস নিয়ে বসে থাকতে হয়েছে। কারণ জাফনার উদ্বোধনী দুই ব্যাটারই খেলেন ১২.৫ ওভার। ১২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ৩৬ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অভিষকা ফার্নান্দো বিদায় নিলে। তার ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।

এরপর হৃদয়ের সাথে ৩১ রানের জুটি গড়ে ক্ষান্ত হন আরেক ওপেনার কামিল মিশারা। ৫৩ বল মোকাবেলায় ছয়টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭৮ রান করেন তিনি।

ত্রয়োদশ ওভারে নেমে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন হৃদয়। যদিও শুরুর দিকের রান রেট ধরে রাখা কঠিন ছিল শাহীন-হাসারাঙ্গাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। তা সত্ত্বেও দারুণ ফিনিশিংয়ে দলকে এনে দেন বিশাল পুঁজি। তার ব্যাটে ভর করে শেষ ওভারে ১৯ রান নেয় জাফনা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পুঁজি দাঁড়ায় ১৯৯ রান। মাত্র ২১ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়।

জবাব দিতে নেমে এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল ক্যান্ডি। সাকিব দ্বিতীয় ওভারেই বল পান, শুরু থেকেই ছিলেন ভীষণ মিতব্যয়ী। ইনিংসের ত্রয়োদশ ওভারে উইকেটেরও দেখা পান। সাজঘরে ফেরান আরেক অলরাউন্ডার মঈন আলীকে। ক্যান্ডিকে খোলসবন্দী করে রাখতে বড় ভূমিকা ছিল তার আঁটসাঁট বোলিংয়ের।

৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করে একটি উইকেট বাগিয়ে নেন সাকিব। যদিও চতুর্থ ওভার করার সুযোগ হয়নি। এর আগেই ক্যান্ডি অলআউট হয়ে যায় ১০৬ রানে। শেষপর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে জাফনা। ৫ ম্যাচ খেলে এটি দলটির তৃতীয় জয়।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কঙ্কাল

রক্ত, কারাগার আর রাজপথঃ ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১০

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১১

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১২

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৩

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১৪

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

১৫

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

১৬

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

১৭

মেসিকে ছাড়াই দল ঘোষণা

১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

১৯

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

২০
X