তারিকুল ইসলাম, শেরপুর
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

বৃষ্টির বাধায় পর্যটক কম গারো পাহাড়ে

ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা শেরপুরে পর্যটকদের আনাগোনা। ছবি : কালবেলা
ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা শেরপুরে পর্যটকদের আনাগোনা। ছবি : কালবেলা

ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা শেরপুরের গারো পাহাড়ের অবকাশ এবং মধুটিলা ইকোপার্কে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন পর্যটক বেড়েছে। তবে ওই সব এলাকার ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে পর্যটকরা আসতে পারেননি। গত ঈদের তুলনায় এবার পর্যটক নেই বললেই চলে। তাদের বেচাবিক্রিও অনেক কম।

‘তুলশীমালার সুগন্ধে, পর্যটনের আনন্দে’ শিরোনামে শেরপুর জেলা প্রশাসনের নির্মিত ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের ‘অবকাশ’ কেন্দ্রে সম্প্রতি বেশ কিছু নতুন স্থাপনা ও রাইডস তৈরি করা হয়েছে। এখানে রয়েছে দৃষ্টিনন্দন কৃত্রিম লেক, সাইট ভিউ টাওয়ার, গারো মা ভিলেজ, ঝুলন্ত সেতু, কেবল কার, শিশু পার্ক, প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর ও বিভিন্ন জীবের প্রতিকৃতিসহ নানা রাইডস।

শীত মৌসুমে এ অবকাশ কেন্দ্রে ভিড় হলেও সম্প্রতি ঈদসহ বিভিন্ন দিবসে এখানে ভিড় করেন পর্যটকরা। তবে এবারের ঈদের ছুটিতে পর্যটক বা ভ্রমণপিপাসুরা ভিড় করলেও বৃষ্টি বাগড়া দিয়েছে।

জেলা ও জেলার বাইরের ভ্রমণপিপাসুরা বিশেষ করে তরুণ সমাজ এ বৃষ্টি উপেক্ষা করে ভিড় করছেন অবকাশ কেন্দ্রে। ঈদের পরের দিন শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও অবকাশ কেন্দ্রে দূর-দূরান্ত থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার এবং আশপাশের মানুষ পিকআপভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশায় ছুটে আসেন। কিন্তু বৃষ্টির কারণে অবকাশ কেন্দ্রের বিভিন্ন দর্শনীয় স্থাপনা ও রাইডস তৃপ্তি সহকারে ঘুরতে পারেননি অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X