কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৭:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের চেষ্টায় স্কুল কলেজে বরাদ্দ ১২ কোটি

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু তার নিজ এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। সম্প্রতি মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৬টি একাডেমিক ভবন নির্মাণসহ বেশ কিছু ভবন মেরামত ও সংস্কারের জন্য ১২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ করিয়েছেন।

এর মধ্যে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা, মহতেছিন আলী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সম্প্রসারণ বাবদ ২ কোটি টাকা, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা ও কর্মধা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

মেরামত ও সংস্কার বাবদ বরাদ্দ পেয়েছে—নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বাবদ ২০ লাখ টাকা, ইয়াকুব তাজুর মহিলা কলেজ বাবদ ২০ লাখ, সাধনপুর উচ্চ বিদ্যালয় বাবদ ২০ লাখ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় বাবদ ২০ লাখ, মহেতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ বাবদ ২০ লাখ, মনু মডেল কলেজ বাবদ ২০ লাখ, রাজনগর উচ্চ বিদ্যালয় বাবদ ২০ লাখ, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় বাবদ ২০ লাখ এবং রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ বাবদ ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এ ছাড়া দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার শ্রেণিকক্ষ নির্মাণ বাবদ দেড় কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X