কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

দুই সিটিতে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

ডেঙ্গু অভিযান
দুই সিটিতে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

ডেঙ্গুর বাহক এডিস মশা নির্মূলে ঢাকার দুই সিটি করপোরেশনে বিশেষ অভিযান চলছে। অভিযানের দশম দিনে গতকাল মঙ্গলবার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৫ মামলায় ৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৪টি স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করে। ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন জানান, অঞ্চল-৫-এর আওতাধীন বায়তুল আমান ও মনসুরাবাদ এলাকায় অভিযান চালানো হয়। চারটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-৩-এর আওতাধীন বনশ্রী ও রামপুরা এলাকায় অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি ভবন মালিককে ৬০ হাজার টাকা, অঞ্চল-১ ও ৭-এর আওতাধীন উত্তরা ৭নং সেক্টর এলাকায় তিনটি বাড়িকে তিনটি মামলায় ৬০ হাজার টাকা, অঞ্চল-৬-এর আওতাধীন উত্তরা এলাকায় তিনটি বাড়িকে তিন মামলায় ২২ হাজার টাকা, অঞ্চল-৪-এর আওতাধীন মিরপুর এলাকার দুটি নির্মাণাধীন ভবনকে দুই মামলায় ৬০ হাজার টাকা এবং অঞ্চল-৯-এর আওতাধীন বাড্ডা এলাকায় চালানো অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএসসিসির মুখপাত্র আবু নাছের জানান, ডিএসসির আওতাধীন এলাকার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৯টি স্থান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সার্কিট হাউস রোডে সরকারি অফিসার্স কোয়ার্টার, কাকরাইল মসজিদ শাহবাগ থানা, সোবহানবাগ এলাকার সচিব কোয়ার্টার ও ডেন্টাল কোয়ার্টার, বাংলামটর জামে মসজিদ, আল-হেরা জামে মসজিদ, পুকুরপাড় জামে মসজিদ, গ্রিন কর্নার জামে মসজিদ, মেরাদিয়া এলাকার ইয়ামাগাতা হাসপাতাল, আজমীরি জামে মসজিদ, নবাবগঞ্জ ক্লাব বাড়ি, পুরাতন লালবাগ থানা, ইমামগঞ্জ লেনসহ ২৮টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X