মাহমুদুল হাসান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

এবার নভেম্বরেও সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণের শঙ্কা

দীর্ঘ হচ্ছে এডিসের প্রজনন চক্র
এবার নভেম্বরেও সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণের শঙ্কা

শীতের শুরুতে সাধারণত কমতে শুরু করে ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার উপদ্রব; কিন্তু এ ধারার ব্যত্যয় দেখা যায় গত বছর। সারা দেশের বিভিন্ন হাসপাতালে গত বছরজুড়ে ভর্তি হওয়া এক লাখ এক হাজার ২১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে এক মাসের হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হন নভেম্বরে। এবারও যেন এর পুনরাবৃত্তি হচ্ছে। বর্ষা শেষে এরই মধ্যে শীতের আভাস মিলতে শুরু করলেও প্রকোপ কমছে না ডেঙ্গুর। উল্টো নিয়েছে ভয়াবহ রূপ। গত তিন মাসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতি মাসে দেড় গুণ হারে ডেঙ্গু রোগী ও মৃত্যু বেড়েছে। চলতি নভেম্বরের প্রথম দুই সপ্তাহে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজারের বেশি রোগী, আর সরকারি হিসাবে মারা গেছেন ৪৮ জন। এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়াতে পারে। মৃত্যুও শতাধিক ছাড়ানোর শঙ্কা রয়েছে চিকিৎসকদের।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টির ধরন পাল্টে গেছে। ফলে এডিস মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। সেইসঙ্গে মশক নিধনে নিষ্ক্রিয় কর্মসূচি, আগাম প্রস্তুতির অভাব এবং সাধারণ মানুষের অসচেতনতা ও অবহেলায় ডেঙ্গু এখন আর বর্ষার রোগ হিসেবে সীমাবদ্ধ নয়। সারা বছরই মানুষ রোগটিতে ভুগছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু নিয়ে গত আগস্টে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয় ৩৯ জনের। সেপ্টেম্বরে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৮৬৬ জনে, মৃত্যু হয় ৭৬ জনের। অক্টোবরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫২০ জনে, মৃত্যু হয় ৮০ জন। আর চলতি নভেম্বরের দুই সপ্তাহে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ২০৪ জন, মৃত্যু হয়েছে ৪৮ জনের।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে এডিস মশা নির্মূলের বিকল্প নেই। আমরা এখনো সে কাজটি সঠিকভাবে করতে পারিনি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। অথচ এ মৃত্যু ঠেকানো সম্ভব। ডেঙ্গুকে মৌসুমি রোগ ভেবে হালকা করে দেখার সময় শেষ।

তিনি বলেন, শুধু কীটনাশকের ধোঁয়া বা স্প্রে দিয়ে মশার প্রজনন রোধ সম্ভব নয়। কার্যকর প্রতিরোধের জন্য প্রয়োজন কমিউনিটি এনগেজমেন্ট, অর্থাৎ সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। মশার প্রকোপ নিয়ন্ত্রণ শুধু সরকারি দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

সর্বশেষ চিত্র: গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু না হলেও এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬০ জন। এতে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৬৬ জনে। এ সময় মৃত্যু হয়েছে ৩২৬ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪৫ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে, ২৪ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫, ময়মনসিংহ বিভাগে ৩৩, ঢাকা বিভাগে ৭১ ও সিলেট বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X