আবদুল কাদির, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ
রূপসা দক্ষিণ ইউনিয়ন

ভোট দেন না যে গ্রামের নারীরা

ভোট দেন না যে গ্রামের নারীরা

দেশে এমন একটি এলাকা, যেখানে নারীরা নির্বাচনে ভোট দেন না। আর এই প্রচলন আজ থেকে নয়, চলছে স্বাধীনতার আগ থেকেই। সেখানে এখনো পুরুষদের ভোটেই নির্বাচিত হন সংরক্ষিত নারী ইউপি সদস্য। নারীদের এমন কর্মকাণ্ডের নেপথ্যে তাদের যুক্তি বা বিশ্বাস হলো ভোট দিলে তাদের ‘পর্দা’ নষ্ট হয়ে যাবে। অথচ তারা গৃহস্থালির পাশাপাশি শিক্ষা-দীক্ষাসহ সমাজের বিভিন্ন কাজ-কর্মে, অফিস আদালতে, এমনকি ভোটের দিনে পর্যন্ত দিব্বি হাট-বাজারে যাতায়াত করেন, তবুও ভোট দেন না।

এমন দৃশ্যপট বাস্তবে রূপ নিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়নে। অবস্থার পরিবর্তনে বিগত সময়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচনকেন্দ্রিক দায়িত্বশীল, কেউই এই প্রচলন থেকে তাদের সড়াতে পারেনি।

জানা গেছে, প্রায় ৪ বর্গমাইল আয়তনের রূপসা দক্ষিণ ইউনিয়নে ভোটারের সংখ্যা ২৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে নারী প্রায় অর্ধেক।

স্থানীয়ভাবে কথিত আছে, স্বাধীনতার আগে এই এলাকায় কলেরা মহামারি আকারে দেখা দেয়। গ্রামের পর গ্রাম এই রোগ ছড়িয়ে পড়লে তৎকালীন স্থানীয়রা রোগমুক্তির জন্য হজরত মওদুদ হাসান (রহ.) জৈনপুরীর শরণাপন্ন হন। তিনি রোগমুক্তির জন্য দোয়া করেন। একপর্যায়ে সময়ের সঙ্গে গ্রাম থেকে মহামারির প্রকোপ কমতে শুরু করে। গ্রামবাসী

আরোগ্য লাভ করতে থাকেন। সেই সময়ে পীর মওদুদ হাসান গ্রামের নারীরা যেন সব সময় পর্দা করে চলেন, পুরুষদের সেই নির্দেশনা দেন।

তৎকালীন পীর মওদুদ হাসানকে দেখা স্থানীয় অশীতিপর আমিনুল ইসলাম বলেন, গ্রামে কলেরার প্রাদুর্ভাব লাগলে গ্রামকে গ্রাম মানুষ মরা শুরু হয়। একই সঙ্গে কয়েকজনের জানাজা পড়তে হয়েছে। তখন হুজুরসহ সবাই দোয়া-দরুদ পড়তাম, সভা খতম, কোরআন তিলোয়াত করতাম। এই বালা থেকে মুক্তির জন্য হুজুর দোয়া করতেন।

তবে আমিনুল ইসলাম বলেন, ‘হুজুর নারীদের ভোট দিতে নিষেধ করেছেন এমন কথা আমি কখনো শুনিনি। তিনি পর্দায় চলতে বলেছেন, ভোট দিতে নিষেধ করেননি।’

এ বিষয়ে খানকা-ই-হাসনে মওদুদে জৈনপুরী পীরের বর্তমান খাদেম হাফেজ মোহাম্মদ বেনিয়ামিন বলেন, ‘নারীদের ভোট দেওয়া উচিত, ভোট একটি আমানত। হুজুর ভোট দিতে নিষেধ করেছেন কি না সেটা আমরা জানি না। তবে এখানকার নারীরা দেয় না।’

এরই মধ্যে বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক গতকাল সোমবার এই এলাকার নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় নারীরা এবার ভোট দেবেন বলে জেলা প্রশাসককে আস্বস্ত করেছেন। জেলা প্রশাসকও নারী ভোটারদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন।

এ মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X