খান মাহমুদ আল রাফি, মেহেরপুর
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
মেহেরপুর

একটিতে বিএনপি এগিয়ে অন্যটিতে হাড্ডাহাড্ডি লড়াই

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে ভোটের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) ও মেহেরপুর-২ (গাংনী) আসনে প্রধানত বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যেই ভোটের মূল লড়াই হতে যাচ্ছে। তবে মেহেরপুর-১ আসনে বিএনপি এগিয়ে থাকলেও অন্যটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

মেহেরপুর-১: এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জামায়াতের তাজউদ্দিন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) অ্যাডভোকেট মিজানুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ।

তবে মাঠের বাস্তবতায় এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যেই। খোঁজ নিয়ে জানা যায়, অতীতে জামায়াতে ইসলামীর এ আসনে গড়ে প্রায় ২৯ হাজার ভোটব্যাংক ছিল। সাম্প্রতিক সময়ে তাদের সমর্থক ও ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে বলে দাবি থাকলেও সাধারণ ভোটারদের ধারণা বিএনপি প্রার্থী মাসুদ অরুণই এখানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এ আসনের মনোনয়ন ঘিরে বিএনপির ভেতরে শুরুতে কিছুটা কোন্দল থাকলেও প্রার্থী ঘোষণার পর দলটির নেতাকর্মীরা একত্রিত হয়ে মাসুদ অরুণের পক্ষে মাঠে নেমেছেন। এতে তার অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

মেহেরপুর-২: গাংনী উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির আব্দুল বাকী।

এ আসনেও ভোটের মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যেই। তবে এখানকার রাজনৈতিক বাস্তবতা কিছুটা ভিন্ন। স্থানীয় রাজনীতিবিদ ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এখনো পুরোপুরি কাটেনি। মনোনয়নবঞ্চিত একটি অংশ ধানের শীষের প্রার্থীর পক্ষে সক্রিয় না-ও থাকতে পারে—এমন আশঙ্কাও করছেন অনেকে।

এলাকাবাসীর মতে, মেহেরপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন, তা নির্ভর করবে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ও শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X