শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর

সার্কাস দলের ব্যতিক্রমী নির্বাচনী প্রচার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রনপা পরে আকাশচুম্বী ভঙ্গি, এক চাকায় সাইকেল চালিয়ে শ্বাসরুদ্ধকর কসরত, কখনো ডিগবাজি আবার কখনো জোকার সেজে হাস্যরস সব মিলিয়ে যেন সার্কাসের আসর। তবে এটি কোনো বিনোদন মেলা নয়, বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চালানো এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচার। শরীয়তপুর শহরে এমন অভিনব প্রচার দেখে রীতিমতো চমকে উঠছেন ভোটাররা, ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ ব্যতিক্রমী প্রচার চোখে পড়ে।

শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বগুড়া থেকে একটি সার্কাস দল নিয়ে এসে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। প্রচারে অংশ নেওয়া সার্কাস দলের সদস্যরা রনপা, এক চাকায় সাইকেল, ডিগবাজি, জাগলান, বায়োস্কোপসহ নানা শারীরিক কসরত ও বিনোদনমূলক পরিবেশনা প্রদর্শন করেন। গানের তালে তালে নেচে-গেয়ে তারা পুরো এলাকায় তৈরি করেন উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘদিন পর এমন উন্মুক্ত ও আনন্দঘন নির্বাচনী প্রচার দেখে সাধারণ ভোটারদের মাঝেও বাড়ছে আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন, কেউ কেউ আবার ছবি তুলছেন সার্কাস দলের সদস্যদের সঙ্গে।

স্থানীয় সাদিয়াতুল জান্নাত বলেন, ‘এমন প্রচার আমি আগে কখনো দেখিনি। খুবই ভালো লেগেছে। সার্কাসের খেলা দেখে আনন্দ পেয়েছি, ছবিও তুলেছি। সত্যিই মনে হচ্ছে ভোটের একটা আমেজ তৈরি হয়েছে।’

তরুণ ভোটার সুজন মোল্লা বলেন, ‘আগের নির্বাচনগুলো অনেকটাই ডামি ছিল, তাই সেভাবে প্রচারও ছিল না। এবার দীর্ঘদিন পর সাঈদ আহমেদ আসলামের এমন ব্যতিক্রমী প্রচার দেখে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যিকার অর্থেই একটা নির্বাচন হতে যাচ্ছে।’

বগুড়া থেকে আসা ‘সোনার বাংলা সার্কাস’-এর দলপ্রধান সুশান্ত মোদক জানান, তারা বিশেষভাবে নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই শরীয়তপুরে এসেছেন। তিনি বলেন, ‘রনপা, এক চাকায় সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ নানা বিনোদনমূলক আয়োজন করেছি। সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছেন। খেলাধুলা ও কসরতের মাধ্যমে আমরা প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি।’

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘দীর্ঘদিন পর একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। আমরা চাই ভোটাররা আনন্দের মধ্য দিয়ে ভোটের পরিবেশ উপভোগ করুক। সেই লক্ষ্যেই সার্কাস দলের মাধ্যমে ভিন্নধর্মী প্রচার চালানো হচ্ছে। ভোটাররা বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করছেন।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X