কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম
প্রিন্ট সংস্করণ
গবেষণা

সূর্যের অভ্যন্তরীণ গঠনে রহস্যময় পরিবর্তন

সূর্যের অভ্যন্তরীণ গঠনে রহস্যময় পরিবর্তন

চার দশকেরও বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের অভ্যন্তরীণ গঠনে কিছু সূক্ষ্ম পরিবর্তনের সন্ধান পেয়েছেন। এতদিন এসব পরিবর্তন স্পষ্টভাবে ধরা পড়েনি। নতুন গবেষণা বলছে, সূর্যের প্রতিটি চক্রের সঙ্গে এর ভেতরের গঠন সামান্য হলেও বদলে যায়।

গবেষকদের মতে, সূর্য প্রায় এগারো বছর পরপর একটি পূর্ণ চক্র সম্পন্ন করে। এ সময়ের মধ্যে সূর্য কখনো অত্যন্ত সক্রিয় থাকে, আবার কখনো তুলনামূলক শান্ত অবস্থায় ফিরে আসে। শান্ত সময়গুলোতে সূর্যের পৃষ্ঠে সৌর কলঙ্কের সংখ্যা কমে যায়, চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে এবং পৃষ্ঠ অনেকটা সমতল দেখায়।

তবে সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, সূর্যের প্রতিটি শান্ত সময় আগেরটির মতো নয়। সূর্যের পৃষ্ঠের ক্ষুদ্র পরিবর্তনও ভেতরের অবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এ গবেষণায় সূর্যের ভেতরে তৈরি হওয়া সূক্ষ্ম কম্পন পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। আটকে থাকা শব্দতরঙ্গের মাধ্যমে তৈরি এসব কম্পন বিশ্লেষণ করে সূর্যের ভেতরে কী ঘটছে, তা বোঝা যায়। বিশেষ করে বিজ্ঞানীরা এমন এক ধরনের ত্রুটি খুঁজে পান, যা সূর্যের ভেতরে হিলিয়াম গ্যাস দ্বিগুণ আয়নিত হলে শব্দতরঙ্গে সৃষ্টি হয়। এর ফলে শব্দের গতিতেও পরিবর্তন ঘটে।

চারটি ভিন্ন সৌর চক্রের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, ২০০৮ ও ২০০৯ সালের চরম শান্ত সময়ে সূর্যের অভ্যন্তরীণ অবস্থা অন্য সময়ের তুলনায় আলাদা ছিল। ওই সময়ে সূর্যের ভেতরে শব্দের গতি বেশি ছিল এবং চৌম্বক ক্ষেত্র তুলনামূলক দুর্বল হয়ে পড়েছিল।

বিজ্ঞানীদের ধারণা, এ গবেষণা সূর্য ও সৌর আবহাওয়ার আচরণ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। কারণ শক্তিশালী সৌর বিস্ফোরণ পৃথিবীর বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে এবং মহাকাশের কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি করে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয় তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১০

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১১

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১২

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৩

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৪

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৫

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৬

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৮

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

২০
X