আলী ইব্রাহিম
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

সাত বছরের পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি চূড়ান্ত হচ্ছে

আমদানি নীতিমালা মন্ত্রিসভায় উঠছে আজ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সমালোচনার মুখে ১০ বছরের পরিবর্তে সাত বছরের পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি করার প্রস্তাব উঠছে। আজ বৃহস্পতিবার এ প্রস্তাব কেবিনেটে উঠছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে দূষিত ব্যাটারির ডাম্পিং স্টেশন হবে বাংলাদেশ। এ ছাড়া বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও গড়ে উঠবে না দেশে।

সূত্র জানায়, ২০২৬-২৯-এর জন্য নতুন আমদানি নীতি আদেশে সাত বছরের পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়া হচ্ছে। অথচ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির আয়ু সাধারণত আট বছরের বেশি হয় না। এক্ষেত্রে এক-দুই বছরের মধ্যেই এসব ব্যাটারির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এতে গাড়ির এসব পুরোনো ব্যাটারির ডাম্পিং স্টেশন হবে বাংলাদেশ। একদিকে শিল্প বাধাগ্রস্ত হবে, অন্যদিকে পুরোনো এ ইলেকট্রিক বর্জ্য নিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, কার স্বার্থে এ সুযোগ রাখছে বাণিজ্য মন্ত্রণালয়?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান কালবেলাকে বলেন, পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দিলে ডিজাস্টার হবে। কারণ এর ব্যাটারি আট বছরের বেশি টেকে না। ফলে পুরোনো গাড়ির ব্যাটারির ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ।

এরই মধ্যে বাংলাদেশের মীরসরাই ইকোনমিক জোনে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে। আরও নতুন উদ্যোক্তা তৈরি হবে। বিওয়াইডি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের গণমাধ্যমকে বলেন, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে বৈদ্যুতিক গাড়ির দাম কমার পাশাপাশি এ খাতের নতুন নতুন মডেলের গাড়ি আমদানিতে উৎসাহিত হবেন গাড়ি ব্যবসায়ীরা। তবে সাত বছরের পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়া হলে দেশে এ ধরনের শিল্পের বিকাশ ব্যাহত হবে। এতে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে দেশে সম্পূর্ণ তৈরি বৈদ্যুতিক গাড়ি (সিবিউ) এসেছিল ৭৭টি। ২০২৪-২৫ অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৮টিতে। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে এসেছে ৩০টি বৈদ্যুতিক গাড়ি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) তথ্যমতে, ২০২৪ সালে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X