জাফর আহমেদ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

সাড়ে তিন লাখ বই সংরক্ষণে মাসে ব্যয় ২৫ লাখ টাকা

জাতীয় গণগ্রন্থাগার নির্মাণ প্রকল্প
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতীয় গণগ্রন্থাগার নির্মাণের জন্য পুরোনো ভবন ভেঙে সরিয়ে নেওয়া হয়েছিল সাড়ে তিন লাখ বই। উল্টো বইগুলো ভাড়া করা ভবনে সংরক্ষণ করতে গিয়ে চলতি বছর ছাড়াই খরচ হয়েছে প্রায় ১১ কোটি টাকা। অফিস ভাড়া ও বই সংরক্ষণে মাসে গুনতে হচ্ছে ২৫ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বারবার বাড়লেও গত ছয় বছরে দ্বিতীয় ভবনের নির্মাণকাজ এখনো শুরু হয়নি, যে কারণে জনগণের অর্থ অপচয় এবং প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনাহীনতা বলছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের তথ্য বলছে, প্রকল্পের মেয়াদ বাড়ছে, ব্যয় বাড়ছে, বদলাচ্ছে নকশা; কিন্তু কাজের দৃশ্যমান অগ্রগতি অর্ধেকেরও কম। সংশ্লিষ্টদের অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের পরিকল্পনাহীনতা ও ধীরগতির কারণেই বাড়ছে জনগণের টাকার অপচয়। গত ছয় বছরে এখনো শুরুই হয়নি দ্বিতীয় ভবনের নির্মাণকাজ। কবে নাগাদ গণগ্রন্থাগার নির্মাণের কাজ শেষ হবে তা সুনির্দিষ্ট করে জানেন না দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা। তবে জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক (পিডি) মনীষ চাকমার দেওয়া তথ্য মতে, আগামী বছর ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর ও আধুনিক গণগ্রন্থাগার নির্মাণ প্রকল্পের আওতায় পুরোনো ভবন ভেঙে নতুন দুটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে একটি কংক্রিট কাঠামোর এবং অন্যটি স্টিল স্ট্রাকচারের ভবন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো স্টিল কাঠামো ভবনের কাজ শুরু হয়নি। এই ভবন তৈরি জটিলতায় দুবার নকশা পরিবর্তন করা হয়েছে।

প্রকল্প শুরুর আগে গণগ্রন্থাগারে থাকা প্রায় সাড়ে ৩ লাখ বই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বই সংরক্ষণ এবং সুফিয়া কামাল হলের কার্যক্রম পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ১২ ও ১৩ তলা ভাড়া নেওয়া হয়। অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিএসএল ভবনের ভাড়া ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভাড়া বাবদ প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ২৩ লাখ টাকা। এর সঙ্গে কর্মচারী ও ড্রাইভারের বেতনসহ আনুষঙ্গিক ব্যয় যোগ হয়ে মাসিক খরচ দাঁড়িয়েছে প্রায় ২৫ লাখ টাকা।

গণগ্রন্থাগারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ বছরে শুধু বই সংরক্ষণের জন্য ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। এবং চলতি বছরের ভাড়া পরিশোধ করলে এর ব্যয় দাঁড়াবে প্রায় ১৪ কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্প মেয়াদকালীন সময় অর্থাৎ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম ও গ্রন্থাগারের কার্যক্রম চালু রাখতে আরও প্রায় ৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

একই সঙ্গে প্রকল্পের আওতায় আরও ১৫ কোটি টাকার বই কেনার পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে ই-বুকের জন্য ৫ কোটি এবং হার্ডবুক কেনায় ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রকল্পের সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৫০ শতাংশ। যদিও তারা দাবি করছেন, সিভিল কাজের অগ্রগতি ৬৭ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) কাজের অগ্রগতি ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে।

সরেজমিন ও প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনের গুরুত্বপূর্ণ ই/এম কাজের অধিকাংশ এখনো বাকি রয়েছে। এসি, লিফট ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়নি। প্রায় দেড় বছর আগে লিফট আনা হলেও তা ব্যবহার না হওয়ায় ধুলায় পড়ে রয়েছে।

তথ্য বলছে, ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দফা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে প্রায় ৯৬ কোটি টাকা এবং মেয়াদ বাড়িয়ে আগামী বছর ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার দুর্বলতা, নকশা পরিবর্তন ও সময়মতো সিদ্ধান্ত নিতে না পারার কারণেই এ প্রকল্পে অস্বাভাবিক বিলম্ব হয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে আধুনিক গণগ্রন্থাগার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন পাঠকরা।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক (পিডি) মনীষ চাকমা কালবেলাকে বলেন, লাইব্রেরিতে যে বই ছিল, তা ২০২২ সাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনের ১২ ও ১৩ তলা ভাড়া নিয়ে রাখা হয়েছে এবং সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পাঠকসেবা সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। এজন্য প্রতি মাসে প্রায় ২৫ লাখ টাকা খরচ হচ্ছে, যা প্রকল্প থেকে ব্যয় করা হচ্ছে। গণগ্রন্থাগার নির্মাণে আমাদের টার্গেট আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X