কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

নষ্ট দুধ ফিরিয়ে রিফান্ডে খোয়ালেন লাখ টাকা!

নষ্ট দুধ ফিরিয়ে রিফান্ডে খোয়ালেন লাখ টাকা!

ভারতের ব্যাঙ্গালুরুর এক নারী অনলাইনে এক প্যাকেট দুধের অর্ডার করেছিলেন। সে পণ্য হাতে পাওয়ার পর দেখলেন সেটি নষ্ট। তাই তিনি সেই দুধ অনলাইনে ফেরত দিয়ে অর্থ ফেরত (রিফান্ড) নিতে চেষ্টা করেন। এরপর তিনি সেই অনলাইন প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার নম্বর পেয়ে কল করেন। তবে সেটি ওই প্রতিষ্ঠানের নম্বর ছিল না, ওইটি ছিল স্ক্যামারের (অনলাইন প্রতারক)। তাদের খপ্পরে পড়ে এক প্যাকেট দুধের টাকা ফেরত পেতে খোয়ালেন ৭৭ হাজার রুপি (বাংলাদেশি টাকায় লাখ টাকা)।

ওই নারী বাস করেন ব্যাঙ্গালুরুর কস্তুরবা নগরে। তিনি প্রায় ভার্চুয়ালি মুদি দোকান থেকে দুধ কেনেন। তবে ১৮ মার্চ ওই দুধ কিনে তিনি তা নষ্ট পান।

পরে স্ক্যামারের নম্বরে কল করলে তারা জানান, ওই দুধ ফেরত দিতে হবে না। তবে তিনি তার অর্থ ফেরত পাবেন যদি তাদের কথামতো কিছু পদ্ধতি অনুসরণ করেন। পরে তাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়। এরপর প্রতারকদের কথামতো ওই নারী না জেনে অ্যাপসে ডেবিট কার্ডের নম্বর দিয়ে ‘ট্রান্সফার মানি’ ও ‘পে’ অপশন চাপেন। এভাবে কার্ডের টাকা প্রতারকরা ব্যাংকে ট্রান্সফার করে নেন।

অভিযোগ পেয়ে সরকারি কর্তৃপক্ষ ওই প্রতারকদের অ্যাকাউন্টটি জব্দ করেছে। এখন তদন্ত চলছে। সূত্র: অ্যারিনিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১১

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১২

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১৪

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৫

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৬

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৭

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৮

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৯

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

২০
X