ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

আসামি ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

আসামি ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি ও তোফাজ্জলের নামে ১০টি মামলা রয়েছে। আরিফ নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল ভোরে বিজয়নগর থানা পুলিশ বাড়ি থেকে আরিফকে গ্রেপ্তার করেন। পরে তাকে থানায় নিয়ে আসার সময় আরিফের পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলেন তারা। এ সময় তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে গুলিবিদ্ধ হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন

নামে এক কিশোর। আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান আইয়ুব নূর। এদিকে মাদক ব্যবসায়ীদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন এসআই সাইদুল হক, এএসআই আব্দুল আল মামুন, এএসআই সেলিম ও কনস্টেবল তুষার। বাকিদের নাম জানা যায়নি। এর মধ্যে আব্দুল আল মামুন ও তুষার চম্পকনগর ইউনিয়নের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের স্বজনদের দাবি, ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়িতে ফাঁকা গুলি করে আরিফকে নিতে আসে কিছু মানুষ। পুলিশ কি না বুঝতে না পেরে ডাকাত সন্দেহে তারা এগিয়ে আসেন। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আরিফের বাবা আইয়ুব নূরসহ কয়েকজন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X