শফিকুল ইসলাম
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদ ও ঘৃণার ভাষা

গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদ ও ঘৃণার ভাষা

বাংলাদেশের ইতিহাসে ’২৪-এর জুলাই আন্দোলনের এক শক্তিশালী সচিত্র উপস্থাপনের নাম ‘গ্রাফিতি’ বা দেয়ালচিত্র। যার মাধ্যমে উপস্থাপিত হয়েছে ভয়ানক বাস্তবতা, জনগণের স্পষ্ট অবস্থান, আগামীর বাংলাদেশের স্বপ্ন। তৎকালীন আওয়ামী সরকারের অপরাজনীতি চর্চার প্রতিবাদ ও ঘৃণার ভাষা হিসেবে ব্যবহৃত শহরের দেয়ালে দেয়ালে ছেয়ে এসব গ্রাফিতি। বিশেষ করে দেশের খেটে খাওয়া অক্ষরজ্ঞানহীন মানুষের অংশগ্রহণ ও সংযুক্ত হওয়ার জন্য যা ছিল এক দৃশ্যমান অনুপ্রেরণা।

মূলত ৫ আগস্টের পর থেকে এসব সমন্বিতভাবে ঢাকাসহ সারা দেশেই গ্রাফিতি অঙ্কন শুরু হয়। কিন্তু এরও আগে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন শুরু করে। বিশেষ করে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিতে নিহত হওয়ার পর অন্যতম প্রতিবাদের ভাষা হয়ে ওঠে গ্রাফিতি। তাদের দুজনের অবয়বে আঁকা সবচেয়ে পরিচিত, জনসম্পৃক্ত দেয়াল লিখন ও গ্রাফিতি ছিল—‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গত বছর ২৯ জুলাই প্রথম সারা দেশে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি দেওয়া হয়। স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল লিখন আর গ্রাফিতির কাজ শুরু করেন। বাংলা, ইংরেজি ও আরবি ক্যালিগ্রাফিতে করা এসব গ্রাফিতি সড়কে আসে নান্দনিকতা। আন্দোলন চলাকালীন সবচেয়ে জনসম্পৃক্ত কয়েকটি গ্রাফিতি ও দেয়াল লিখনের মধ্যে ছিল—‘পানি লাগবে, পানি’, ‘আমিই বাংলাদেশ’। দেয়ালে দেয়ালে উঠে আসে বহু কালজয়ী গান ও কবিতার পঙক্তি। আছে নবীনদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও। যদিও বর্তমানে এসব গ্রাফিতির অনেক প্রায় মুছে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের পর একটি জাতির সৃজনশীল বিস্ফোরণ হলো দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন। ২০২৪ সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বাংলাদেশে তরুণ প্রজন্ম তথা ‘জেন-জি’ সারা দেশে অসংখ্য গ্রাফিতি এঁকে শিল্প এবং আত্মসংযমের শক্তি প্রদর্শন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান ইস্রাফিল প্রামাণিক রতন কালবেলাকে বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে কিন্তু গ্রাফিতি সম্পর্কে কেউ জানত না। তবে বুয়েটের ছাত্র আবরার হত্যার পর বুয়েটের বিভিন্ন দেয়ালে আমরা সীমিত পরিসরে গ্রাফিতি দেখি। শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনেও সীমিতভাবে গ্রাফিতি অঙ্কন হচ্ছিল। তিনি আরও বলেন, সীমাহীন ক্ষোভ, রক্তাক্ত স্মৃতি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় এবং নতুন সমাজ কাঠামোর আহ্বান—এসব প্রতিফলিত হয় দেওয়াল চিত্রে। আন্দোলনের মূল আদর্শ ও ভাবনা যেমন ‘স্বাধীনতা এনেছি, সংস্কার আনব’ ইত্যাদি স্লোগানে স্পষ্ট হয় যে, রাষ্ট্র কখনো কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; বরং তা জনগণের অংশীদারত্ব, মুক্ত ভাবনা ও মানবাধিকারের শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X