কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তাইওয়ানে ৭ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনভূত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ইয়িলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রে এ ভূমিকম্প আঘাত হানে। তবে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। এ কারণে কম্পনটি তাইওয়ানজুড়ে অনুভূত হয় এবং রাজধানী তাইপেইসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে।

তাইপেই সিটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পরপরই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় গ্যাস ও পানির লিকেজ এবং ভবনের সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে।

তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইয়িলান অঞ্চলের তিন হাজারের বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিশ্বখ্যাত চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পের পর উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে তাদের কয়েকটি স্থাপনায় সতর্কতামূলকভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।

আবহাওয়া প্রশাসন সতর্ক করে জানিয়েছে, আগামী এক দিনের মধ্যে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ০ মাত্রার আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হতে পারে। তবে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীর এবং সমুদ্রের মধ্যে সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে তারা।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি জনগণকে সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X