কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শনিবার রাত ১১টার দিকে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যের সব পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হবে এবং ইতিমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি জানান, সরকারের নির্দেশনায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা না গেলেও, মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী, স্ত্রীর ভাই ও ঘনিষ্ঠ কয়েকজন রয়েছেন। ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। ঘটনাকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্যও মিলেছে, যার প্রমাণ হিসেবে ২১৮ কোটির স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিলের লক্ষ্য রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং অচিরেই সত্য প্রকাশ হবে বলে আশ্বাস দেন।

এ সময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সব প্রমাণ যাচাই-বাছাই করে ৭ জানুয়ারির পর দ্রুত সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। তিনি বলেন, এটি জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, তাই নির্ভুল ও শক্ত প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করা হবে। পালিয়ে থাকা ব্যক্তিরাও আইনের বাইরে থাকবে না বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X