

প্রতি বছর দেশের প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়। এসএমসি স্মাইল বেবি একটি ব্র্যান্ড হিসেবে ভোক্তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিটি শিশুর হাসি আমাদের কাছে অনেক মূল্যবান। নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত সমস্যা থেকে শিশুর সুরক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ। সেইসঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়ও অঙ্গীকারবদ্ধ। ৫০ বছর আগে দেশে যখন শিশু মৃত্যুহার বেশি ছিল, তখন একমাত্র পণ্য ওরস্যালাইন নিয়ে এসেছিল এসএমসি। সেই স্যালাইনের কারণে মৃত্যুহার কিন্তু কমে এসেছিল। সেই থেকে দেশের নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে এসএমসি। ৫০ বছর আগে এসএমসির ওরস্যালাইন যেমন শিশু মৃত্যুরোধে ভূমিকা রেখেছিল, তেমনি স্মাইল বেবি ডায়াপার নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত যে কোনো রোগ মোকাবিলায় ভূমিকা রাখবে—এমনটি আমাদের বিশ্বাস।
নাজ্জার চৌধুরী
ব্র্যান্ড ম্যানেজার, স্মাইল বেবি ডায়াপার, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড