তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

কারিনার কৃতজ্ঞতা

কারিনার কৃতজ্ঞতা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়ের রজতজয়ন্তী পালন করেছেন তিনি। ক্যারিয়ারের ২৫ বছর পার করা এই নায়িকা দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল

ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। স্ক্রিন শেয়ার করেছেন বি-টাউনের বাঘা

সব অভিনেতার সঙ্গে। দীর্ঘ এই ক্যারিয়ারের সফলতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সহকর্মীদের। ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হন কারিনা। সেখানে নিজের সহশিল্পী তথা নায়কদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। কারিনা মনে করেন, সহশিল্পীদের সহযোগিতা ছাড়া এত দূর আসতে পারতেন না। অভিনেত্রী বলেন, ‘আমার অনেক ছবির সাফল্যের জন্য সহশিল্পীদের কৃতিত্ব দিতেই হবে। অভিনয়শিল্পীরা একে-অন্যের কর্মশক্তি বাড়িয়ে দেন। ‘জাব উই মেট’, ‘ওমকারা’ কিংবা ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসাধারণ সিনেমাগুলোর কথা যদি বলি, আমরা বরাবরই একে-অন্যকে সহযোগিতা করেছি। তাই সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এ সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। আমার ক্যারিয়ারের অসাধারণ সিনেমাগুলোর সব সহশিল্পীকে ধন্যবাদ।’ বলিউডে কারিনার ক্যারিয়ার শুরু হয় জে পি দত্তের রিফিউজি সিনেমা দিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন অভিষেক বচ্চন। সবশেষ কারিনাকে অভিনয় করতে দেখা যায় দ্য বাকিংহাম মার্ডারস সিনেমায়। যেখানে তিনি ‘জসমিত ভামরা’ চরিত্রে অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১০

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১১

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১২

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৩

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৪

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৫

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৬

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৭

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৯

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

২০
X