তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

নিস্তার চান জোলি

নিস্তার চান জোলি

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমার বাইরেও তার আরও বেশকিছু পরিচয় রয়েছে। তবে বিগত বছরগুলোয় হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে শিরোনাম হন তিনি, যা নিয়ে আইনি ঝামেলায়ও জড়ান এই নায়িকা। এবার এ ঝামেলা থেকে নিস্তার চান জোলি। যার কারণে আইনি লড়াই ও নিজের করা বিভিন্ন অভিযোগ থেকে সরে আসতে যাচ্ছেন এই অভিনেত্রী।

হলিউডভিত্তিক গণমাধ্যম পিপলসের তথ্যমতে, এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগ তুলে নিয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলেছে জোলি ও পিটের মাঝে। হয় সন্তানের অভিভাবকত্ব কিংবা সম্পত্তির মালিকানা অথবা মানহানির অভিযোগ।

আর সেসব নিয়ে দুই তারকার আইনি লড়াই চলছে গত কয়েক বছর ধরে। অবশেষে সব অভিযোগ গুটিয়ে নিয়ে নিজের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। এমন তথ্যই দিয়েছে গণমাধ্যমটি।

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিরুদ্ধে অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। জেন ডো ছদ্মনামে আদালতে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত করেনি এফবিআই।

বিনোদনবিষয়ক মার্কিন সাময়িকী ইনটাচ উইকনি জানিয়েছে, অবশেষে ওই অভিযোগ তুলে নিতে সম্মত হয়েছেন জোলি। ২৫ সেপ্টেম্বর আদালতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

ব্র্যাড পিট ও আঞ্জেলিনা জোলি কাছাকাছি আসেন ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা করতে গিয়ে। প্রায় এক দশকের সম্পর্কের পর ২০১৪ সালে বিয়ে করেন তারা। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০১৭ সালে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X