তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

আলভী-তিথির ‘পাশের বাসার ছেলেটি’

আলভী-তিথির ‘পাশের বাসার ছেলেটি’

‘পাশের বাসার ছেলেটি’ শিরোনামে নাটকটি নিয়ে নির্মাতা ফায়জুল কবির রথি তুলে এনেছেন এক ভিন্নধর্মী সামাজিক প্রেক্ষাপট। এর গল্পে ফুটে উঠবে সমাজের অবক্ষয়, দ্বন্দ্ব ও তার সমাধান, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী। তার বিপরীতে রয়েছেন ইফফাত আরা তিথি, যার চরিত্রটি নানা রঙে রঙিন।

একঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে সামাজিক ও পারিবারিক এই গল্প এগিয়ে যায়। নানা সমস্যা ও সমাধানের এ গল্প দারুণ কিছু উপহার দেবে বলে মনে করেন অভিনেতা আলভী।

কালবেলাকে তিনি বলেন, ‘এটি একটি পারিবারিক গল্প। অনেক চরিত্র আছে। গল্পটি একেবারেই আলাদা। কারণ এমন গল্পে এর আগে আমার কাজ করা হয়নি। তাই কাজটি করতে গিয়ে নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। এক কথায় বলতে গেলে এই নাটক থেকে দর্শক সব ধরনের বিনোদন পাবেন। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘পাশের বাসার ছেলেটি’ নাটকে আলভী-তিথি ছাড়াও অভিনয় করেছেন, শশী আফরোজা, রিমু রোজা খন্দকার, হাসিমুন্নেসা হাসি, পারভেজ সুমনসহ অনেকেই। নাটকের এ গল্পটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতাসহ নির্মাতারাও। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১০

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৪

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৫

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৬

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৭

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৮

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৯

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

২০
X