মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

দর্শক ভিন্নতা পাবেন: পারভেজ আবীর

অভিনেতা পারভেজ আবীর। ছবি: সংগৃহীত
অভিনেতা পারভেজ আবীর। ছবি: সংগৃহীত

পারভেজ আবীর। সবশেষ ‘রাগী’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সেটি মুক্তি পায় ২০২২ সালে। ভারতের সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির আদলে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে এসেছিলেন আলোচনায়। নেটদুনিয়ায় সিনেমার ট্রেলার প্রকাশের পর দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গেও পারভেজের তুলনা করেছিলেন কেউ কেউ। সেটি নিয়ে উচ্ছ্বসিত এ নায়ক নিজেও। এবার বিরতি ভেঙে ‘দ্য রিমান্ড’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি এফডিসিতে শুটিং শেষ হয়েছে সিনেমাটির।

জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পটভূমিতে নির্মিত হয়েছে ‘দ্য রিমান্ড’। দেশের রাজনীতি ও সমাজব্যবস্থায় পরিবর্তন আনা ছাত্রদের সাহসী ভূমিকা, অপরাধীদের মুখোশ উন্মোচন এবং গ্রেপ্তার-জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশরাফুর রহমান। গল্পে দেখা যাবে জুলাইয়ের ছাত্র আন্দোলন ও সরকারের পটপরিবর্তন এবং পরবর্তীকালে বড় বড় পজিশনে থাকা বিভিন্ন নেতা ও মানুষের অপরাধ এবং গ্রেপ্তার ও ইন্টিগ্রেশন—এর ওপরই ভিত্তি করে এ সিনেমা নির্মাণ করেছেন আশরাফুর রহমান।

পারভেজ আবীর কালবেলাকে বলেন, সমসাময়িক এ গল্পে ছাত্র আন্দোলনের পুরো বিষয়টি উঠে আসবে। সরকার পতনের পর থেকেই নানান গল্প সবার সামনে উঠে আসছে। তবে তার সবটা জানেন না সাধারণ মানুষ। সেসব অজানা কথা এবং তরুণদের যে বিরাট ত্যাগ ও যে ইতিহাস সৃষ্টি করেছে, সেটাই সামনে আনার চেষ্টা করা হয়েছে এই গল্পে। যেখানে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।

সিনেমায় আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মারুফ আকিব, জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়াসহ অনেকেই। তবে এ সিনেমায় থাকছে না কোনো প্রেমকাহিনি। পুরো গল্পই রিমান্ডে থাকা ব্যক্তিদের নিয়ে। যেখানে প্রতাপশালী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা হবে। পারভেজ বলেন, সিনেমাটিতে একের পর এক টুইস্ট থাকবে। রিমান্ডের অন্তরালের ঘটনা যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শকরা কাজটি উপভোগ করবেন।

আসছে ডিসেম্বরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X