বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভৌতিক গল্পে পালাক তিওরি

পালাক তিওয়ারি। ছবি : সংগৃহীত
পালাক তিওয়ারি। ছবি : সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে ২০২৩ সালে অভিষেক হয় শ্বেতা তিওয়ারির কন্যা পালাক তিওয়ারি। এর আগে থেকেই তিনি ছিলেন আলোচনায়।

এবার আরও একটি সিনেমায় দেখা যাবে তাকে। নাম ‘দ্য ভার্জিন ট্রি’। এটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেব।

এ সিনেমার শুটিং শুরু হয় ২০২৪ সালের মার্চে। তারকায় ভরপুর ভৌতিক এই গল্পে পালাককে দেখা যাবে প্রধান চরিত্রে, যা নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় কথা বলেছেন এই অভিনেত্রী।

পালাক বলেন, ‘সিনেমাটিতে অনেক বড় বড় অভিনেতা কাজ করেছেন। তাদের সঙ্গে শুটিং সেটে সময় কাটানো আমার জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা। যেহেতু এটি একটি হরর ফিল্ম। তাই সেটে আমি খুব নার্ভাস ছিলাম, ভয়ও পেয়েছি। কারণ নির্মাতা সিদ্ধান্ত কুমার গল্পটিকে বাস্তবতার সঙ্গে মিল রেখে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আশা করছি, হরর ভক্তদের জন্য ‘দ্য ভার্জিন ট্রি’ নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন করবে দর্শকদের।’

এ সিনেমায় পালাক তিওয়ারি ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মৌনি রায় ও সানি সিংয়ের মতো তারকা। এটি এ বছর মুক্তির কথা রয়েছে।

বলিউডে পালাকের অভিষেক হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে। ২০০ কোটি বাজেটের এ সিনেমাটি নির্মাণ করবেন ফরহাদ সামজি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন বলিউড ভাইজান সালমান খান। তার বিপরীতে ছিলেন পূজা হেগড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১০

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১২

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৪

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৫

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৬

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৮

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৯

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

২০
X