তামজিদ হোসেন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

তিন প্রজন্মের গল্পে তানজিকা

তিন প্রজন্মের গল্পে তানজিকা

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নাটকের ব্যস্ততা রয়েছে তানজিকা আমিনের। তবে তিনি এর মাঝে আরও একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। তানজিকা জানিয়েছেন, কাজটি তার অসম্ভব ভালো লাগার।

তানজিকা বলেন, “কিছু গল্প থাকে, যা আপনাকে দেখা বা শোনা মাত্রই আকৃষ্ট করবে। তেমনই একটি গল্পের নাটকে অভিনয় করেছি সম্প্রতি, নাম ‘মেয়ে’। তিন প্রজন্মের তিন নারীর গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে। আমি অভিনয় করেছি মধ্যবয়সী এক নারীর চরিত্রে। যে তার জীবন নিজের মতো করে যাপন করতে চায়। এই চাওয়ার কারণে তাকে পরিবার, সমাজ ও ধর্মের মুখোমুখি হতে হয়। কিন্তু সে এসব প্রতিকূলতা ভেদ করেই নিজের মতো করে সামনে এগিয়ে যাবে। এমনই এক গল্পে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। কারণ এখানে নারীদের জীবনযুদ্ধের বিষয়টি ভালোভাবে তুলে ধরা হয়েছে। তাই নাটকটি দেখে বিশেষ করে নারীরা অনুপ্রাণিত হবে বলে আমি আশাবাদী।”

এই নাটকে তিন প্রজন্মের তিনজন নারীর আলাদা আলাদা সংগ্রামের গল্প দেখানো হয়েছে। যেটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান রনি। তার নির্মাণেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।

বর্তমানে তানজিকা আমিন ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। আছে ‍ওটিটির কাজের প্রস্তাবও।

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ শিরোনামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। যেখানে তিনি ‘নূরজাহান’ চরিত্রে অভিনয় করেছেন।

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। দাম্পত্যজীবন এবং কাজ নিয়ে বছরটি ভালোভাবেই শুরু হয় তার। তবে বর্তমানে নারী ও শিশুদের প্রতি ঘটে যাওয়া ধর্ষণসহ নানা ঘটনা ব্যথিত করেছে তাকে। এ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন তানজিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১০

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১১

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১২

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৩

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৪

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৫

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৬

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৭

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৮

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৯

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

২০
X