তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ১২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘আমি বাজারে বোরকা পরে যাই সেটাও তারা জানে’

‘আমি বাজারে বোরকা পরে যাই সেটাও তারা জানে’

ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের মধ্যেই মিষ্টিকে একের পর এক হুমকি দেওয়া শুরু হয়। বিষয়টি নিয়ে আতঙ্কিত এই নায়িকা।

বিষয়টি নিয়ে কালবেলাকে মিষ্টি জান্নাত বলেন, গত পরশু নুসরাত ফারিয়াকে যখন গ্রেপ্তার করে তখন থেকে মনটা বেশি খারাপ। আমাদের শোবিজ অঙ্গন এমনিতেই পিছিয়ে আছে অন্য দেশের তুলনায়, আর আমরা যারা আর্টিস্ট তাদের তো এটা ছাড়া কোনো উপায় নাই।

তিনি আরও বলেন, যেদিন তাকে ধরল সেদিন সন্ধ্যা থেকেই মেসেজ আসতেছিল। ওইদিন একটা ফ্যাশন শো প্রোগ্রাম ছিল। ওই সময়কালেই আমার সহকারীর নম্বরে অজ্ঞাত নম্বরে থেকে মোবাইল ফোনে কল কেউ আমার নম্বর চাচ্ছিল তার কাছে কিন্তু ও সে দেয়নি। পরে আমার সহকর্মী একটু বকাঝকা করে এবং গালি দিয়ে বলে এই ডিস্টার্ব করেন কেন? এরপর তারা বলে তোর ম্যামের সঙ্গে কথা বলা, যদি না বলাতে পারিস তাহলে তোর ম্যামের বিরুদ্ধে মামলা করব। তোর ম্যাম হচ্ছে বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে ছিল না। এরকম অনেক ফালতু কথাবার্তা বলতে থাকে তারা। তারপর আমার সহকারী বলে, প্রমাণ দেখাও সে যে ছিল প্রমাণ দেখাও।

মিষ্টি জান্নাত বলছিলেন, সহকর্মী তখন তাদের জানায়, সে একজন ডাক্তার এবং ফুল টাইম ডাক্তারি করে এবং নিজের বিজনেস করে, সে কেন এই গ্রুপে থাকবে। সে এগুলো কোনো গ্রুপে ছিল না বা পলিটিক্যাল কোনো জায়গায় সে যায় নাই বা যায় না। এমনকি সরকারি কোনো কাজ করে নাই, অনুদান নেয়নি এমনকি সরকারি কোনো প্রোগ্রামে সে পারফর্ম করেনি, সেটা হোক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা অন্য কোনো জায়গায়। এরপর তার ওপর তারা আরও ক্ষেপে যায়। তারপর তারা আমার নম্বর ম্যানেজ করে এবং মালয়েশিয়া নম্বর থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। আমাকে দেখে নেবে, পারলে কিছু করো। তারপর আবার বলে যে দুই লাখ টাকা পাঠান। আপনি যদি এগুলো সলভ করতে চান তাহলে দুই লাখ টাকা পাঠান। এর আগে আরও একবার হুমকিধমকি করছিল ৫ আগস্টের পর। এখন আবার তারা শুরু করছে ফারিয়াকে গ্রেপ্তারের পর। এরপর আমি বলি যে আপনি যান, যেখানে যা পারেন করেন, তারপর তারা বলে হ্যাঁ যখন করব তখন নাম জানতে পারবেন। তখন আমি বলি তাহলে নামটা বলেন। পরে আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে ডিরেক্ট ফোন না করে। কিন্তু ফোনটা আমি আর ধরিনি এবং কোনো রিপ্লাই করিনি। কিন্তু তারা পর পর ইউএসএ, কানাডিয়ান নম্বর থেকেও ফোন করতে থাকে। সন্দেহ তো হচ্ছে দু-তিনজনকে। তার মধ্যে আমাদের মিডিয়ারই রয়েছে দু-একজন নায়িকা টাইপের বা নায়িকা। কিছু আছে আমার বাসার আশপাশের লোকজন। যারা চাকরি করতে চায় কিন্তু চাকরি করতে পারে না আমার এখানে। তো থাকে না শত্রু তো অনেক আছে, সন্দেহ করতে হলে সন্দেহ হয় অনেকের ওপর। তারপর তারা আরও হুমকি দেয় গাড়ি বের হলে গাড়ি ভেঙে দেবে গাড়ি ঠিকই চেনে, তারা আমার বিএমডব্লিউ গাড়ির নম্বর বলে এবং আরেকটা গাড়ির নম্বর কী সেটাও জানে। এ ছাড়া আমি বাজারে যাই বোরকা পরে সেটাও তারা বলে এবং ভয় পাই কি না সেটা জিজ্ঞেস করে। এগুলা উল্টাপাল্টা কথা তারা বলতে থাকে। এসব বিষয় নিয়ে আসলে মন খারাপ অনেক।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X