তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ১২:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

‘তোমার চোখের নীল আকাশে’ নিয়ে বিজয় ব্যান্ড

‘তোমার চোখের নীল আকাশে’ নিয়ে বিজয় ব্যান্ড

বিজয় ব্যান্ডের পথচলা শুরু ২০০৬ সালে কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর দেওয়া নাম ‘বিজয়’ দিয়ে। ‘যদি বৃষ্টি হতাম’ গান দিয়ে জয় করেছে শ্রোতাদের মন। ব্যান্ডটির আরও বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে যেমন নিরবে, আজ আমাদের ছুটি, অভিমান, আজ আবার ইত্যাদি। এই ব্যান্ডের বেশিরভাগ ব্যস্ততা থাকে কনসার্ট নিয়ে; নিয়মিত টিভি শোতেও দেখা যায় তাদের।

আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে তাদের আরও একটি নতুন রোমান্টিক ধাঁচের গানের মিউজিক ভিডিও। শিরোনাম দেওয়া হয়েছে ‘তোমার চোখের নীল আকাশে’। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার গোলাম মোরশেদ, সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট বিজয় মামুন। এ প্রসঙ্গে বিজয় মামুন বলেন, আমাদের দুটি গানের মিউজিক ভিডিও করা হয়েছে, একটি ঈদের আগে এবং আরেকটি ঈদের পর রিলিজ হবে। সেই গানটিও লিখেছেন গোলাম মোরশেদ, গানটির শিরোনাম ‘বন্ধুরে তুই দেখিস আবার’। গান দুটি গান জানালা ও স্বাধীন মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।

বর্তমানে ব্যান্ডের লাইনআপে আছেন বিজয় মামুন (ভোকাল ও লিড গিটারিস্ট), টুটুল (বেইজ গিটারিস্ট), জিয়া (লিড গিটারিস্ট), ড্রামার (সাহিদ), ব্যান্ড কর্ডিনেটর (বিন্দু)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১০

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১১

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৩

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৪

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৫

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৬

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৭

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৮

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৯

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

২০
X