তামজিদ হোসেন
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

সময় নিয়ে সিনেমায় পা রাখতে চাই

ইফফাত আরা তিথি
ইফফাত আরা তিথি । ছবি : সংগৃহীত
ইফফাত আরা তিথি । ছবি : সংগৃহীত

মিষ্টি চেহারা, সুমিষ্ট ভাষা আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে শোবিজে নিজের এক স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইফফাত আরা তিথি। নাটকে অভিনয় দিয়ে যাত্রা শুরু, কিন্তু স্বপ্ন তার সীমাবদ্ধ নয় ছোট পর্দায়। তিথির চোখ এখন বড় পর্দায়। সাফল্যের পথে এগিয়ে চলা এই সুন্দরী সম্প্রতি কথা বলেছেন কালবেলার সঙ্গে, জানিয়েছেন নিজের স্বপ্ন, পরিকল্পনা আর সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা। লিখেছেন তামজিদ হোসেন।

তিথির পরিবার সংস্কৃতিমনা থাকায় ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল তার। এ বিষয়ে তিনি বলেন, আমার জার্নিটা শুরু হয়েছিল ছোটবেলায় নাচের মাধ্যমে। বোনের কাছে ছোট থেকেই নাচ শিখতাম এবং বাবা-মায়ের কাছ থেকে অভিনয়ের হাতেখড়ি পেয়েছি। যখন একটু বড় হলাম বাবা আমাকে জোর করে অভিনয় করাতেন। এরপর হঠাৎ আমার বাবা পরিচালক দিন মোহাম্মদ মন্টুর একটি নাটকে শিশুশিল্পী হিসেবে কাজ করি। ২০১৫-২০১৬ সালের দিকে শখের বসে টিভিসি ও ওভিসিতে কাজ শুরু করি। এরপর কিছুটা সময় বিরতি নিয়ে আবার একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করি, যা প্রায় চার বছর ধরে চলেছিল।

এরই মধ্যে একশর বেশি নাটকে কাজ করেছেন তিথি। কিন্তু এখন পর্যন্ত কোন কাজটা তার ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চার বছর ধরে যে সিরিয়ালটা করেছিলাম সেটা তো অবশ্যই আমার ক্যারিয়ারে এগিয়ে যেতে বেশ সাহায্য করেছে। কারণ এই সিরিয়ালে কাজ করার পর কেউ আমাকে নতুন বলে ট্রিট করতে পারেনি। কারণ তখন সবাই জানত যে, এই মেয়েটা চার বছর একটা ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করে এসেছে।

তিথি আরও বলেন, ক্যারিয়ারের একপর্যায়ে আমি একক নাটকে কাজ শুরু করি। সে সময় কাজ করতে করতে যার মাধ্যমে আমি অভিনয়টা আরও বেশি শিখেছি, তিনি হলেন আমার সহকর্মী যাহের আলভী। তার সঙ্গেই আমার বেশিরভাগ কাজ করা হয়েছে।

মিডিয়াতে কোনো ভালো বন্ধু আছে কি না—এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, মিডিয়াতে অধিকাংশ নাটকে আমার সহশিল্পী হিসেবে যাহের আলভী ছিলেন। দর্শক আমাদের জুটির অভিনয় অনেক পছন্দ করেন এবং এখনো অনেক নাটকে আমরা একসঙ্গে কাজ করছি। আলভী শুধুই আমার সহশিল্পী নয়, বরং সে আমার সবচেয়ে কাছের বন্ধু। আমাদের বন্ধুত্ব আমাদের কাজকে আরও সহজ এবং আনন্দময় করে তুলেছে।

বড় পর্দায় কাজ করবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিথি বলেন, বড় পর্দায় কাজ করার স্বপ্ন অবশ্যই আছে। তবে আমি তাড়াহুড়ো করে বড় পর্দায় যেতে চাই না। ধীরে ধীরে এবং সময় নিয়ে সিনেমায় পা রাখতে চাই, যাতে আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারি।

আসছে ঈদুল আজহায় তিথির অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেতে চলেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাহমুদ হাসান রানার পরিচালনায় নির্মিত নাটক ‘জানোয়ার ৩’। এই নাটকেও তিথির সঙ্গে যাহের আলভীকে দেখা যাবে। এ ছাড়া দেনা পাওনা, ভূত শাশুড়ি, কনটেন্ট অব দ্য ইয়ার (ঈদের বিশেষ ৭ পর্বের ধারাবাহিক) নামে নাটকগুলোও আসছে এই ঈদে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X