লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন নেন। ছবি : কালবেলা
বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন নেন। ছবি : কালবেলা

নাটোর-১ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সঙ্গে নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

আনোয়ার হোসেন সোহাগ বলেন, আমরা ফারজানা শারমিন পুতুলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব। লালপুর-বাগাতিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই।

এ সময় নাটোর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তাদের সাধুবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

উপস্থিত ছিলেন- নাটোর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মিল্টন হোসেন, যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, বাগাতিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মজনু সরকার, সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. মাহাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মো. অন্তর হোসেনসহ নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু প্রমুখ।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১০

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১১

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১২

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৩

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৪

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৫

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৬

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৭

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৮

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৯

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

২০
X