তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

আজ থেকে ‘পঞ্চায়েত’ সিজন ফোর

আজ থেকে ‘পঞ্চায়েত’ সিজন ফোর

ভারতের অন্যতম দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। প্রাইম ভিডিওতে আজ প্রকাশ পাচ্ছে এই সিরিজের চতুর্থ সিজন। যার মধ্য দিয়ে আবারও ফুলেরা গ্রামের গল্পে মুগ্ধ হবে ভক্তরা।

২০২০ সালে প্রকাশ পাওয়া ‘পঞ্চায়েত’ সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) চারপাশে, যিনি চাকরির অভাবে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি, মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ।

সিজন ৩ শেষ হয় একাধিক টানটান উত্তেজনার দৃশ্য দিয়ে—যেখানে নতুন প্রশাসনিক টানাপোড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল। সেই জায়গা থেকেই শুরু হবে সিজন ৪-এর গল্প।

এই সিজনেও থাকছেন পরিচিত মুখ—জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনু গুপ্তা, চন্দন রায়, ফয়জান খানসহ অন্যরাও। পরিচালনায় রয়েছেন দীপক মিশ্রা, আর প্রযোজনা করেছে টিভিএফ প্রোডাকশন।

পঞ্চায়েত শুধু বিনোদনের জন্য নয়, বরং গ্রামীণ ভারতের আবহ তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছে বারবার। এবার দেখা যাক, সিজন ৪-এ নতুন কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X