তামজিদ হোসেন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

এ সপ্তাহের হলি-ওটিটি

এ সপ্তাহের হলি-ওটিটি

হলিউডের ওটিটি লাইনআপে এ সপ্তাহে নিয়ে আসছে সিক্যুয়েল, থ্রিলার আর স্পেস অ্যাডভেঞ্চারের দারুণ এক মিশ্রণ। নেটফ্লিক্সের ব্লকবাস্টার থেকে শুরু করে প্রাইম ভিডিওর জনপ্রিয় শো, এই সপ্তাহে দেখার মতো সেরা রিলিজগুলো নিয়ে থাকছে কালবেলার আজকের আয়োজন। লিখেছেন তামজিদ হোসেন।

টুয়েন্টি এইট ইয়ার্স লেটার

নেটফ্লিক্সে ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ২৮ ইয়ার্স লেটার। গল্পটি ঘুরছে ‘ফিউরি ভাইরাস’-এর বেঁচে যাওয়া কিছু মানুষের চারপাশে, যা প্রায় তিন দশক আগে এক জৈব অস্ত্রাগারের ল্যাব থেকে ছড়িয়ে পড়ে। একটি ছোট দ্বীপে বসবাসরত একদল মানুষ মূল ভূখণ্ডে পা বাড়ায়, আর সেখানেই তারা আবিষ্কার করে নতুন সব রহস্য ও ভয়ংকর সত্য। ছবিটি নির্মাণ করেছেন ড্যানি বয়েল। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রোকো হেইনস, হ্যারিয়েট টেলর, কিম অ্যালানসহ আরও অনেকে।

ব্ল্যাক র‌্যাবিট

নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর আসছে ব্ল্যাক র‌্যাবিট। নিউইয়র্কের নাইটলাইফকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে দেখা যাবে দুই ভাই জেক ও ভিন্সকে। জেক পরিচালনা করে ব্ল্যাক র‌্যাবিট নামে একটি উচ্চমানের লাউঞ্জ, কিন্তু ভিন্স হঠাৎ ফিরে আসতেই পুরোনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দেয় এবং শুরু হয় নতুন নতুন হুমকির গল্প। এই সিনেমায় অভিনয় করেছেন জেসন বেটম্যান, জুড ল, অ্যাবে লিসহ অনেকে।

জেন ভি সিজন ২

জেন ভি ফিরে আসছে সিজন ২ নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর। দ্য বয়েজ সিজন ৪-এর পর এবার গডোলকিন ইউনিভার্সিটি নতুন ডিন সাইফারের অধীনে এক ভিন্ন শাসনের মুখোমুখি। শিক্ষার্থীরা মেরি মোরো, এমা, জর্ডান এবং কেট নিজেদের মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে করতে আবিষ্কার করে এক গোপন প্রোগ্রাম, যা বিশ্ববিদ্যালয়ের সূচনার সঙ্গেই জড়িত।

সিনারস

সেপ্টেম্বরের ১৮ তারিখে জিওহটস্টারে প্রিমিয়ার হচ্ছে ‘সিনারস’। সিরিজটি দুটি যমজ ভাইকে কেন্দ্র করে, যারা নতুন শুরু করতে তাদের গৃহনগরে ফিরে আসে, কিন্তু সেখানে তাদের সামনে গোপন অন্ধকার সত্য এবং বিপদের মুখোমুখি হতে হয়। ছবিটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন, মাইলস ক্যাটন, সল উইলিয়ামস, মাইকেল বি জর্ডানসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X