তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

একসঙ্গে দুই চ্যাম্পিয়ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশীয় সংগীতের দুই জনপ্রিয় নাম সালমা ও লিজা। বিশেষত ফোক গানে সালমা যেমন অনবদ্য—ঠিক তেমনি আধুনিক গানে লিজাও অনবদ্য। সালমা নিয়মিত একের পর এক ফোক গান, আধুনিক গান প্রকাশ করে যাচ্ছেন। অন্যদিকে লিজা তার নিজের ইউটিউব চ্যানেলের দিকে বেশি মনোযোগী বিধায় তিনি একটু সময় নিয়ে নতুন নতুন মৌলিক গান প্রকাশ করেন। দুজনেই বাংলাদেশের একই রিয়েলিটি শো অর্থাৎ একই প্ল্যাটফর্ম থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা শিল্পী।

‘ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজনের (২০০৬) চ্যাম্পিয়ন সালমা। আবার তৃতীয় সিজনের (২০০৮) চ্যাম্পিয়ন লিজা। দুজনেই গানে গানে বাংলাদেশের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন রিয়েলিটি শোতে অংশগ্রহণের সময়কালেই। খুব অল্প বয়সেই দুজন চ্যাম্পিয়ন হয়েছিলেন। দুজনেই বাবা-মায়ের পাশাপাশি নিজেরা সংসারের হালও ধরেছিলেন। সন্তান হিসেবে নিজেরা এই দায়িত্ব বেশ গর্বের সঙ্গে ভালো লাগা নিয়েই তা করেছিলেন।

সময়ের ধারাবাহিকতায় দুজনে আজ বাংলাদেশের সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগেই সালমার উদ্যোগে রাজধানীর শাহবাগস্থ সালমার বাসায় এক ঘরোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অন্যান্য শিল্পীর মধ্যে লিজাও নিমন্ত্রিত ছিলেন। বেশ আনন্দ আড্ডার মধ্য দিয়েই এই ঘরোয়া আয়োজনটি সম্পন্ন হয়।

সালমা বলেন, ‘এটা আসলে তেমন পূর্ব পরিকল্পিত কোনো আয়োজন ছিল না। অনেকের সঙ্গেই অনেকদিন ধরে দেখা হচ্ছে না। তাই নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য এই আড্ডার আয়োজন করা।

সেখানে লিজাকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা তো একই রিয়েলিটির শোর পরপর দুই সিজনের চ্যাম্পিয়ন। সত্যি বলতে কী—দেখতে দেখতে জীবনের এতটা সময় চলে গেছে হিসাব করলেই যেন তা টের পাই। এত দ্রুত এতটা সময় চলে গেছে—ভাবতেই পারি না। যাই হোক, তারপরও ভালো আছি, আলহামদুলিল্লাহ। লিজাসহ যারা এই আয়োজনে এসেছিলেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’

লিজা বলেন, ‘ইউরোপ ট্যুর থেকে আসার পর ঘর থেকে একদম প্রয়োজন ছাড়া বের হই না আমি। স্টেজ শো, টিভি শোতেই শুধু সময় দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে নিজেদের মধ্যে একটা চমৎকার সময় কাটল, এটাও অনেক ভালো লাগার। সত্যি বলতে কী—নিজেদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের আড্ডা হলে ভালো হয়। সেদিন আমরা দুই চ্যাম্পিয়নও এক হয়ে কত যে স্মৃতিচারণ করেছি, তার হিসেবে নেই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X