তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

আমি আজ বিদায় জানালাম

জুবিন গর্গ । ছবি : সংগৃহীত
জুবিন গর্গ । ছবি : সংগৃহীত

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর শোকে স্তব্ধ পুরো রাজ্য তথা উত্তর-পূর্ব ভারত। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় লাইফ জ্যাকেট ছাড়াই ডুবে গিয়ে প্রাণ হারান তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো আসামের সংগীত-সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়। আসাম সরকার এরই মধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (আজ) রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। শেষকৃত্যের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে কামারকুচি (সোনাপুর সাব-ডিভিশন)। এ উপলক্ষে প্রায় ১০ বিঘা জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার, যেখানে পরবর্তী সময়ে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

আজ সকাল ৮টা থেকে মরদেহ রাখা হবে গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর শবযাত্রা নিয়ে যাওয়া হবে কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় জুবিন গার্গের সংগীতে অবদানের প্রশংসা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এ কিংবদন্তি শিল্পীকে।

এর আগে সোমবার সিঙ্গাপুর হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো জুবিনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘জলে ডুবে মৃত্যু’ লেখা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X