বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

জুবিন গর্গ ও মানস রবিন । ছবি : সংগৃহীত
জুবিন গর্গ ও মানস রবিন । ছবি : সংগৃহীত

রহস্য যেন আরও ঘন হচ্ছে জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হচ্ছে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে। গায়কের এক চাচাতো ভাইয়ের গ্রেপ্তারের পর এবার সামনে এল নতুন তথ্য। সংগীত পরিচালক ও গায়ক মানস রবিন তদন্তকারী দলের হাতে তুলে দিলেন এক বড় প্রমাণ, যা বদলে দিতে পারে গোটা মামলার মোড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (০৮ অক্টোবর) এসআইটির মুখোমুখি হন রবিন এবং তাদের হাতে বেশকিছু প্রামাণ্য তথ্য তুলে দেন তিনি। তদন্তকারী দলের আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।

এ বিষয়ে রবিন বলেন,’আজ এসআইটির সঙ্গে দেখা করে তাদের হাতে বেশকিছু তথ্য তুলে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে এইসব তথ্য আমি জোগাড় করেছি। এই তথ্য তদন্তকারী দলের কাজে লাগবে বলে আমার মনে হয়। আমাদের প্রিয় জ়ুবিন গার্গের এমন অকাল ও রহস্যমৃত্যুর নেপথ্যে কী থাকতে পারে, তা বুঝতে সাহায্য করতে পারে এই তথ্যগুলো।’

কিন্তু কী ধরনের প্রামাণ্য তথ্য তিনি এসআইটির হাতে তুলে দিয়েছেন, তা প্রকাশ্যে আনতে চাননি রবিন। এসব তথ্য তদন্তে কাজে লাগতে পারে বলেই সেগুলো গোপন রাখতে চেয়েছেন তিনি।

রবিন বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নয়। এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে একত্র করেছি। আমি বিশ্বাস করি, এসআইটি এই তথ্যগুলি দায়িত্বসহকারে ব্যবহার করবে। আমার তাদের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। আমি মানি, তদন্ত সঠিক দিকেই তারা নিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী, খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে, এটা দুর্ঘটনা না কি খুন বা ষড়যন্ত্র।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় রহস্যজনকভাবে মারা যান জুবিন গর্গ। তিনি সেখানে উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক উৎসবের চতুর্থ সংস্করণে পারফর্ম করতে গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X