বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

জুবিন গর্গ । ছবি : সংগৃহীত
জুবিন গর্গ । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকালমৃত্যুকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল ধোঁয়াশা, কিন্তু এবার সেই রহস্য আরও গভীর হলো। সিঙ্গাপুরে কনসার্টে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু, যা প্রথমে স্বাভাবিক বলে মনে করা হয়েছিল। কিন্তু সেটি এখন নতুন মোড় নিয়েছে। বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে জুবিনের চাচাতো ভাই, আসাম পুলিশের আধিকারিক সন্দীপন গর্গকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসাম পুলিশের এসআইটি প্রধান ও স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা জানান, সন্দীপন গর্গ ছাড়া আরও চারজনকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। যারা প্রত্যেকেই গায়কের শেষ সফরে সঙ্গে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত।

তদন্তকারীদের সন্দেহ, কোনও এক ষড়যন্ত্রের কারণেই এই অপঘাত। বিশেষ করে, ইয়টের ভেতরে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সিঙ্গাপুরের ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও অনুরাগীরা।

এদিকে গায়কের স্ত্রী গরিমা গর্গ ও বোন পামে বোররঠাকুর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ন্যায়বিচারের দাবিতে। তাদের বক্তব্য, ‘আমরা সবাই জানতে চাই কেন সে আমাদের ছেড়ে চলে গেল। এই প্রশ্ন আমাদের হৃদয়ে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে।‘ ইতিমধ্যেই গরিমা তার প্রয়াত স্বামীর দ্বিতীয় ধাপের ময়নাতদন্তের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন। যদিও রাজ্য সরকার জানিয়েছে, এই রিপোর্ট এখন প্রকাশ করা সম্ভব নয়, কারণ তদন্ত প্রক্রিয়া চলছে। তবু তদন্ত এগিয়ে নিয়ে যেতে এসআইটি একাধিক সমন জারি করেছে।

এদিকে সিঙ্গাপুরের ইয়টে উপস্থিত অসম অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের মধ্যে আটজনকে তলব করা হয়েছে ইতিমধ্যেই। গত সোমবার নির্ধারিত সময়সীমা শেষ হলেও কেউ রিপোর্ট করেননি বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X