বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জুবিন গর্গ I ছবি : সংগৃহীত
জুবিন গর্গ I ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের অকালমৃত্যুর চারমাস পেরিয়ে গেলেও শোকের রেশ কাটেনি এখনো। তবে এবার তার মৃত্যুরহস্যের বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গর্গ মদ্যপ ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন।

পরবর্তী সময়ে ফের পানিতে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের মতে, এই অসাবধানতাই অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে। তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশি মদ্যপান করেছিলেন তিনি। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিলিটারের মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে 'নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে' যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় নিখোঁজ হন জুবিন এবং পরে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। এর পর তার মৃত্যুর কারণ নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হলেও সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে ধাবিত করল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X