বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

জুবিন গর্গ ও গরিমা গর্গ । ছবি : সংগৃহীত
জুবিন গর্গ ও গরিমা গর্গ । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু যেন এখনো এক অনির্বচনীয় রহস্যের জালে বন্দি। ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও প্রশ্নের চেয়ে উত্তর কম, আর শোকের সঙ্গে মিশে আছে ক্ষোভ ও কৌতূহল। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করলেও প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন তথ্য, নতুন মোড়। এরই মাঝে স্বামীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রী গরিমা গর্গ এক আবেগময় আবেদন জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি নিজেদের বিয়ের পরের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন গরিমা। ছবিটি ২০০২ সালের। একটি ম্যাগাজিনের জন্য তোলা এই ছবিতে সিঁথিতে সিঁদুর পরে একেবারে নববধূর রূপে দেখা যাচ্ছে গরিমাকে।

স্বামীর উদ্দেশে সেই ছবিতে তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্ক চিরদিনের। আমরা আবারও শিগগিরই এক জায়গায় হব। আপাতত আমাকে এতটাই শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি।’ এই বার্তা যেন জুবিনপত্নীর একার নয়, জুবিনের লাখো অনুরাগীরও আর্তি।

এদিকে জুবিনের মৃত্যুর বেশ কয়েকদিন কেটে গেলেও ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত, সেই প্রশ্ন এখনও অমীমাংসিত।

তাই দ্রুত তদন্তের দাবি জানিয়ে গরিমা বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। কোনো সমস্যা চাই না এবং শান্তিপূর্ণভাবে বিচার চাই।’ জুবিন গর্গের মতো একজন কিংবদন্তি শিল্পীর মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয়, বরং তার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এমন সন্দেহে যখন ভক্তকুল উত্তাল, তখন জুবিনের স্ত্রীর এই আবেদন পুরো ঘটনাটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X