তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

নেটফ্লিক্সে আসছে প্রথম তামিল সিরিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেটফ্লিক্স তাদের প্রথম তামিল অরিজিনাল সিরিজ ‘দ্য গেম: ইউ নেভার প্লে অ্যালোন’-এর অফিসিয়াল ট্রেলার উন্মোচন করেছে। বহুল আলোচিত এই থ্রিলার সিরিজটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর ২০২৫-এ। রাজেশ এম সেলভার পরিচালনায় নির্মিত সিরিজটি প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্সের সহযোগিতায়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওটিটির জায়ান্ট প্রতিষ্ঠানটি এর আগে কোনো তামিল সিরিজ প্রকাশ করেনি। এবারই প্রথম তামিল গল্প নিয়ে কাজ করেছে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শ্রদ্ধা শ্রীনাথ। এটিই তার প্রথম ওয়েব সিরিজ। তার সঙ্গে অভিনয় করেছেন সান্তোষ প্রথাপসহ আরও অনেকে। কাহিনি এক গেম ডেভেলপারকে ঘিরে। তার ভার্চুয়াল জগতের নানা বিষয় ধীরে ধীরে বাস্তব জীবনে প্রভাব ফেলতে শুরু করে। এরপরই শুরু হয় নানা জটিলতা, আর ঘটে ভয়াবহ সব পরিণতি। এ নিয়েই এগিয়ে যাবে সিরিজটির গল্প।

পরিচালক রাজেশ এম সেলভা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এই সিরিজে আমি চেয়েছি বাস্তব ও কল্পনার সীমারেখা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে। এটি শুধু মনস্তাত্ত্বিক থ্রিলার নয়, পারিবারিক আবেগ আর টানাপোড়েনও এর সঙ্গে জড়িয়ে আছে। আজকের ডিজিটাল যুগে অনলাইনের ঘটনা সবসময় অনলাইনেই থাকে না—সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন দীপথি গোবিন্দারাজন। সহ-লেখক হিসেবে কাজ করেছেন রাজেশ এম সেলভা ও কার্তিক বালা।

অন্যদিকে শ্রদ্ধা শ্রীনাথ তার চরিত্র নিয়ে বলেন, ‘একজন গেম ডেভেলপার হিসেবে কাজ করা এবং পরে নিজের সৃষ্টিই যখন বাস্তব জীবনে শত্রুতে পরিণত হয়, সেটা ছিল ভয়ংকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। রাজেশের পরিচালনায় কাজ করে মনে হয়েছে প্রতিটি দৃশ্যেই আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে।’

সিরিজটিতে আরও অভিনয় করেছেন চন্দিনী, শ্যামা হারিনী, বালা হাসান, সুবাশ সেলভম, ভিভিয়া সান্ত, ধীরজ ও হেমা। ট্রেলার এরই মধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে আগামী ২ অক্টোবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

১০

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১১

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৪

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৫

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৬

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৭

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৮

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৯

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

২০
X