তামজিদ হোসেন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

এ সপ্তাহের ওটিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চোখের পলকে বিদায় নিল সেপ্টেম্বর, দোরগোড়ায় হাজির অক্টোবর। নতুন মাসের শুরু মানেই নতুন উত্তেজনা, নতুন চমক। আর সিনেপ্রেমীদের জন্য এ মাসের শুরুটা যেন পরিণত হতে চলেছে এক রঙিন উৎসবে। ওটিটির পর্দায় ঝলমল করে উঠেছে একঝাঁক নতুন সিনেমা। থ্রিলার, রোমান্স আর অ্যাকশন—সব মিলিয়ে জমজমাট আয়োজন। কালবেলার আজকের আয়োজনে থাকছে সেসব সিনেমার গল্প। লিখেছেন তামজিদ হোসেন।

দ্য লস্ট বাস

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাপল টিভি প্লাসের নতুন সিনেমা ‘দ্য লস্ট বাস’ এক হৃদয়স্পর্শী কাহিনি তুলে ধরেছে। এখানে দেখানো হয়েছে এক বাসচালক ও এক নিবেদিতপ্রাণ স্কুলশিক্ষককে, যাদের দায়িত্ব পড়ে ২২ জন শিশুকে নিরাপদে পৌঁছে দেওয়ার—যখন তারা পালাচ্ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ বনাগ্নি থেকে। সিনেমাটি নির্মিত হয়েছে লিজি জনসনের ২০২১ সালে প্রকাশিত বই ‘প্যারাডাইস: আমেরিকান দাবানল থেকে বাঁচতে এক শহরের সংগ্রাম’ অবলম্বনে। যেখানে বর্ণনা করা হয়েছে ২০১৮ সালের ভয়ংকর ‘ক্যাম্প ফায়ার’-এর বাস্তব ঘটনা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পল গ্রিনগ্রাস। এ সিনেমায় অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাঘি, আমেরিকা ফেরেরা, অ্যাশলি অ্যাটকিনসনসহ আরও অনেকে। মুক্তি পাবে ৩ অক্টোবর।

প্লে ডার্টি

একজন দুর্ধর্ষ চোর জীবনের সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করে নামছে ‘প্লে ডার্টি’তে। পার্কার (মার্ক ওয়াহলবার্গ), গ্রোফিল্ড (লা-কিথ স্ট্যানফিল্ড), জেন (রোসা সালাজার) এক দক্ষ দলের সঙ্গে মিলে এমন এক শিকারে নামে, যা তাদের মুখোমুখি করে নিউইয়র্কের ভয়ংকর মাফিয়ার সঙ্গে। টানটান উত্তেজনা, বুদ্ধিদীপ্ত মোচড় এবং রোমাঞ্চে ভরা এ সিনেমা দর্শকদের জন্য একদম ভিন্ন স্বাদ আনতে চলেছে। নির্মাতা শেন ব্ল্যাকের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাবে আজ বুধবার (১ অক্টোবর)।

দ্য ড্রাউন্ড

গ্রিক পুরাণের রেফারেন্সে বোনা ‘দ্য ড্রাউন্ড’ গল্পটি তিনজন চোরকে কেন্দ্র করে, যারা মূল্যবান একটি চিত্রকর্ম চুরি করে সমুদ্রের তটে অবস্থিত এক নিভৃত সেফ হাউসে পৌঁছায়। কিন্তু সেখানে তারা আবিষ্কার করে তাদের চতুর্থ সহযোগী নিখোঁজ। আর এভাবেই এগোতে থাকে চলচ্চিত্রটির কাহিনি।

সিনেমাটি পরিচালনা করেছেন স্যামুয়েল ক্লেমেন্স এবং অভিনয় করেছেন মাইকেলেঞ্জেলো ফোর্তুজ্জি, লারা লেমন, অ্যালান ক্যাল্টনসহ আরও অনেকে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও ও অ্যাপল টিভিতে দেখা যাবে ৭ অক্টোবর।

ক্যারামেলো

নির্মাতা দিয়েগো ফ্রেইটাসের পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেখা যাবে, একজন শেফ ও ক্যারামেল রঙের এক কুকুরের মধ্যে ঘটে যাওয়া ঘটনার পর গড়ে ওঠা গভীর বন্ধুত্ব নিয়ে, যা কেন্দ্র করে এগিয়ে যায় এ সিনেমার কাহিনি। চলচ্চিত্রটিতে দেখা যাবে, এ জুটি একসঙ্গে হাসবে, কাঁদবে এবং দর্শকদের জন্য শিক্ষণীয় জীবন পাঠ উপস্থাপন করবে। আবেগঘন এ যাত্রায় মানুষ ও প্রাণীর মধ্যকার বন্ধুত্বের সেতুবন্ধ সুন্দরভাবে ফুটে উঠতে চলেছে। এতে অভিনয় করেছেন রাফায়েল ভিট্টি, ক্যারোলিনা ফেরেজ, আদেমারাসহ আরও অনেকে। নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে ৮ অক্টোবর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X