বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

‘শাকিব সবসময় হাসাতে ভালোবাসে’

অপু বিশ্বাস ও শাকিব খান । ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস ও শাকিব খান । ছবি : সংগৃহীত

১১ অক্টোবর ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিনের সন্ধ্যায় বনানীর এক স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে ওঠেন প্রিয় এই অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে। কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

এ আয়োজনে অপু বিশ্বাস ফিরলেন পুরোনো দিনে। শাকিব খানের সঙ্গে কাজের সময় কিংবা ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি উঠে এলো তার কথায়।

শাকিব খানের কাছ থেকে জন্মদিনে উপহার পেতেন কি না, এমন প্রশ্নে হেসে ফেলেন অপু। তারপর বললেন, ‘সে তো নিজের জন্মদিনই মনে রাখত না! আমরা যখন কেক কেটে উদযাপন করতাম, তখন সে এসে বলত—ডায়েট করছি, এত খাবার কেন! ওর নিজের জন্মদিনই ঠিকমতো পালন করত না। সে সবসময় একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, হয়তো ভাবে—বললেই হালকা হয়ে গেলাম! প্রথমদিকে হয়তো শপ থেকে সালোয়ার কামিজ বা কসমেটিকস নিয়ে আসত; কিন্তু পরে মনে রাখার প্রয়োজন মনে করত না।’

তিনি আরও যোগ করেন, ‘স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক। তবে শাকিব সবসময় হাসাতে ভালোবাসে। তখন আমি রোমান্টিক-আনরোমান্টিকের পার্থক্য বুঝতাম না বলেই হয়তো এমনটা লাগত।’

নিজের জন্মদিনে যদি একটি উইশ করতে বলা হয়—এমন প্রশ্নে অপু বিশ্বাসের উত্তর ছিল একেবারেই আবেগঘন। ‘তিনটা উইশের মধ্যে আমার একটা কথাই থাকবে—আমি যেন একজন সফল মা হতে পারি। আমার সন্তানের জীবনটা নতুন, তার যাত্রাটাও নতুন। সেখানে যেন আমি একজন পরিপূর্ণ মা হিসেবে পাশে থাকতে পারি। আমি চাই, সে যেন শিখে নেয়—ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়।’

শেষে বিনোদন সাংবাদিকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে এই তারকা বলেন, ‘আজকে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার সন্তানের পর যদি কিছু খুব স্পেশাল বলতে হয়, তাহলে বলব—আপনারা। এই দিনটা আমি সারা জীবন মনে রাখব।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X