তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তিকে সম্মাননা

টম ক্রুজ I ছবি: সংগৃহীত
টম ক্রুজ I ছবি: সংগৃহীত

হলিউডের কিংবদন্তি টম ক্রুজ পেয়েছেন বিশেষ স্বীকৃতি। সিনেমায় দীর্ঘদিনের অবদান ও অসাধারণ দৃষ্টিভঙ্গির জন্য তাকে সম্মানসূচক অস্কার দিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। গত রোববার অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। আগামী বছর অক্টোবরে মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন মুভির পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর হাতেই এ পুরস্কার গ্রহণ করেন টম ক্রুজ।

সম্মাননা নিতে এসে আবেগঘন বক্তৃতা দেন কিংবদন্তি এ অভিনেতা। জানান, তার কাছে সিনেমা শুধু পেশা নয়, এটি তার অস্তিত্বেরই অংশ। টম ক্রুজ বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবী ঘুরিয়ে নিয়ে যায়, সংস্কৃতি জানতে শেখায় এবং আমাদের মিলগুলোকে চিনতে সাহায্য করে। আমরা কোথা থেকে এসেছি তা গুরুত্বপূর্ণ নয়; একটি অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, নতুন আশায় বুক বাঁধি। এটাই শিল্পের শক্তি। তাই সিনেমা শুধু আমার কাজ নয়, এটাই আমি।’

শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘খুব ছোটবেলায়ই সিনেমার প্রতি ভালোবাসা জন্মেছিল। অন্ধকার হলে পর্দায় আলো জ্বলতে দেখলেই মনে হতো নতুন এক বিশাল পৃথিবী খুলে যাচ্ছে। বিভিন্ন মানুষ, সংস্কৃতি আর প্রকৃতি আমাকে অভিভূত করত। তখন থেকেই শেখার আগ্রহ, অভিযানের বাসনা আর গল্প বলার তাগিদ জন্ম নেয়।’

টম ক্রুজ মনে করেন, সিনেমা তার কল্পনার দরজা খুলে দিয়েছে এবং জীবনের সম্ভাবনাকে আরও বিস্তৃত করে দেখিয়েছে। এরপর তিনি বলেন, ‘জীবনের যে সীমা তখন মনে হতো, সিনেমা তার বাইরের সম্ভাবনা চিনিয়েছিল। সেই আলোর পথই আমি এখনো অনুসরণ করছি।’

এ বছর এ তারকার সঙ্গে আরও তিনজন চলচ্চিত্রদৃষ্টিসম্পন্ন শিল্পীকে গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মান জানানো হয়। তারা হলেন ডলি পার্টন, ডেবি অ্যালেন এবং আর্ট ডিরেক্টর উইন থমাস।

টম এখন পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন—দুবার সেরা অভিনেতা (বোর্ন অন দ্য ফোর্থ অব জুলাই, জেরি ম্যাগুয়ার), একবার সেরা পার্শ্ব-অভিনেতা (ম্যাগনোলিয়া) এবং প্রযোজক হিসেবে সেরা মুভির (টপ গান: ম্যাভারিক) জন্য।

বর্তমানে ইনারিতুর পরিচালিত সিনেমার পাশাপাশি টম ক্রুজ আরও দুটি নতুন মুভিতে কাজ করছেন বলে জানা গেছে। এর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্রডসোর্ড’, অন্যটি তার জনপ্রিয় মুভি ‘এজ অব টুমরো’র সিক্যুয়েল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X