রাজু আহমেদ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টম ক্রুজের প্রশংসায় পঞ্চমুখ অনিল কাপুর

টম ক্রুজ ও অনিল কাপুর। ছবি : সংগৃহীত
টম ক্রুজ ও অনিল কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডের প্রথাগত মানসিকতা থেকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির দিকে ধীরে ধীরে পরিবর্তনের একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলেন অভিনেতা অনিল কাপুর। সম্প্রতি এক স্মৃতিচারণে তিনি ২০১১ সালের ‘মিশন: ইম্পসিবল – ঘোস্ট প্রোটোকল’-এ হলিউড সুপারস্টার টম ক্রুজের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করেছেন।

অনিল কাপুর ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘যখন আমি এই প্রজেক্টে যুক্ত হলাম, তখন কিছু সহকর্মী বলেছিলেন, ‘টম ক্রুজে আর সেই আগের জাদু নেই’। আমি তখন বলেছিলাম, তোমরা শীঘ্রই বুঝবে, তিনি এখনও কতটা অসাধারণ।’

‘ঘোস্ট প্রোটোকল’-এর অ্যাকশন দৃশ্যগুলোতে অংশ নেওয়া অনিলের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। তিনি জানান, “আমি এমন মানুষকে সত্যিই শ্রদ্ধা করি। তখন অনেকেই সন্দিহান ছিল, কিন্তু এখন ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর সবাই তার ভক্ত।”

অনিল কাপুর বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বলিউড সহকর্মীদের আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। “আমি বলতাম, ‘ইন্টারন্যাশনাল কাম ভি করো’, কিন্তু তারা বলত, ‘না, ভারতেই যথেষ্ট সুযোগ আছে’। পরে বুঝতে পারলাম, অনেকেই গোপনে লস অ্যাঞ্জেলেস, নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে কাজ করছে।”

অনিলের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ‘ঘোস্ট প্রোটোকল’-এর ব্রিজ নাথের চরিত্র থেকে। এরপর তিনি আমেরিকান ও ভারতীয় সংস্করণের ‘২৪’ সিরিয়াল পর্যন্ত কাজ করেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশন ছবি ‘ওয়ার ২’-এ, এবং পরবর্তী প্রকল্প হলো বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল পার্ক’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X