বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় ঠিকানা বদলালেন টম ক্রুজ

টম ক্রুজ I ছবি : সংগৃহীত
টম ক্রুজ I ছবি : সংগৃহীত

লন্ডনের ঝলমলে অভিজাত এলাকায় যেন আচমকা নেমে এলো অস্বস্তির ছায়া। নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের অভিযোগ তুলে নাইটসব্রিজের নিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সূত্রে জানা যায়, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি পেন্টহাউস ছিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯২ কোটি টাকা)।

‘মিশন : ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করলেও সাম্প্রতিক এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিনি লন্ডনে আর নিরাপদ বোধ করছেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে।

টম ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই অ্যাপার্টমেন্ট ভবনের নিচে অবস্থিত ‘বুশেরার’ নামক একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সশস্ত্র হামলা চালায় ছয় ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ রোলেক্স ঘড়ি লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই টম ক্রুজ উদ্বিগ্ন হয়ে পড়েন।

ওই সূত্রটি আরও জানায়, এই ধরনের আক্রমণ প্রমাণ করে যে, অতি উচ্চমূল্যের এলাকা হওয়া সত্ত্বেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক। এই ঘটনাই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

নাইটসব্রিজে থাকাকালে টম ক্রুজ অনেকটা নিভৃতেই জীবনযাপন করতেন। ভোরে স্থানীয় রাস্তায় তাকে দৌড়াতে দেখা যেত। তবে ডাকাতির ঘটনার পরপরই তিনি দ্রুত তার আসবাবপত্র সরিয়ে নেন। ভবনের কর্মীরা জানান, অত্যন্ত দ্রুততার সাথে পেন্টহাউসটি খালি করা হয়েছে।

লন্ডনের অন্যতম ব্যয়বহুল এলাকা নাইটসব্রিজে সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। টম ক্রুজের মতো হাই-প্রোফাইল তারকার চলে যাওয়া এই এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X