তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘ওয়েডনেসডে’র নতুন সিজনে ইভা গ্রিন

অভিনেত্রী ইভা গ্রিন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ইভা গ্রিন। ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’র তৃতীয় সিজনে বড় ধরনের কাস্টিং চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স। ‘মিস পেরিগ্রিনস হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’ ও ‘ডার্ক শ্যাডোজ’-এর জন্য পরিচিত ফরাসি তারকা ইভা গ্রিন নতুন সিজনে যুক্ত হচ্ছেন ‘অ্যান্ট ওপেলিয়া’ চরিত্রে—যিনি মর্টিসিয়া অ্যাডামসের বহুদিনের নিখোঁজ বোন।

টিম বার্টন পরিচালিত নতুন সিজনটিতে গ্রিনের যোগদান অ্যাডামস ফ্যামিলির গল্পে আরও রহস্য ও উত্তেজনার জোগান দেবে বলে ধারণা করা হচ্ছে। সিরিজের নির্মাতা আল গফ বলেন, “ইভা গ্রিন পর্দায় রহস্যময় ও এলিগ্যান্ট আভা এনে দেন, যা তাকে ‘অ্যান্ট ওপেলিয়া’ চরিত্রের নিখুঁত পছন্দ করে তোলে।” সিজন ২-এ ওপেলিয়ার নাম বহুবার শোনা গেলেও তাকে পুরোপুরি দেখা যায়নি। শুধু শেষ পর্বে এক মুহূর্তের জন্য পেছন দিক থেকে দেখা যায়—মাথায় ফুলের মুকুট আর দেয়ালে লেখা, ‘ওয়েডনেসডে মাস্ট ডাই’। গল্প অনুসারে, রেভেন ক্ষমতা নিয়ন্ত্রণ হারানোর পর থেকেই ওপেলিয়া নিখোঁজ। ওয়েডনেসডের নিজস্ব সাইকিক লড়াইয়ের সঙ্গে এ ঘটনা মিল খুঁজে পাওয়া যায়। সিজন ২-এর শেষে মর্টিসিয়া ওয়েডনেসডেকে ওপেলিয়ার পুরোনো ডায়েরি দিলে এক ভিশনে প্রকাশ পায়—ওপেলিয়া গ্র্যান্ডমামা হেস্টারের ম্যানশনের অন্ধকার ঘরে বন্দি। শোর আরেক নির্মাতা মিলার জানান, ওপেলিয়ার হারিয়ে যাওয়া মর্টিসিয়ার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে। তার ভাষায়, ‘ওপেলিয়ার ফিরে আসা এ পরিবারে যেন বিস্ফোরণ ঘটাবে।’

এ সিজনে আরও থাকছেন এমা মায়ার্স, হান্টার ডুহান, জয় সানডে, মুসা মোস্তফা, জর্জি ফার্মার, আইজাক অর্ডোনেজ, বিলি পাইপার, লুইস গুজম্যান, ক্যাথরিন জেটা-জোন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X