তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসার দুই বছর

সানদীপ্তা সেন ও সৌম্য মুখার্জি I ছবি: সংগৃহীত
সানদীপ্তা সেন ও সৌম্য মুখার্জি I ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সানদীপ্তা সেন, যিনি ‘দুর্গা’সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত পান ছোট পর্দায়। এরপর বড় পর্দায়ও কাজ করতে দেখা যায় তাকে। এখন ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত দেখা যায় তাকে। কাজের ব্যস্ততার মাঝেই বিবাহিত জীবনে দুই বছর পার করে ফেললেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভালোবাসার মুহূর্ত শেয়ার করেন এ অভিনেত্রী।

২০২৩ সালের ৭ ডিসেম্বর দীর্ঘদিনের বন্ধু সৌম্য মুখার্জিকে বিয়ে করেন সানদীপ্তা। সে সময় বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকা এ বিয়েতে উপস্থিত ছিলেন। শ্রীজিত মুখার্জি, সোহিনী সরকারসহ আরও অনেকে আনন্দঘন এ আয়োজনে যোগ দেন।

৭ ডিসেম্বর বিয়ের দুই বছর উপলক্ষে সানদীপ্তা তার ফেসবুকে মোট চারটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে কালো শাড়িতে স্বামীর সঙ্গে গান গাইতে দেখা যায়। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার প্রতি ভালোবাসা বাড়ছে… প্রতিটি দিনেই।’ এরপর ভালোবাসার ইমোজি দিয়ে, স্বামীকে বিবাহের দুই বছরের শুভেচ্ছা জানান তিনি।

সানদীপ্তার স্বামী সৌম্য মুখার্জি বর্তমানে হইচইয়ের সিইও। আর সানদীপ্তা বিভিন্ন বাংলা সিরিয়াল, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি ‘সম্পর্ণা’ শিরোনামের একটি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X