তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

চমকের সিদ্ধান্ত

রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত
রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

দেশের সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নেটিজেনদের কাছে পরিচিত তিনি। তবে হঠাৎ করেই যেন সুর পাল্টালেন এই অভিনেত্রী। ক্ষোভ আর অভিমান থেকে জানালেন, এখন থেকে আর প্রতিবাদ নয় বরং নিজেকে ব্যস্ত রাখবেন ‘রোমান্টিক’ ছবি পোস্ট করায়।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন চমক। সেখানে তিনি লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ।’

দেশের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে অনেকটা শ্লেষের সুরেই চমক আরও লেখেন, ‘আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দেব।’

অভিনেত্রীর এমন স্ট্যাটাস মুহূর্তে নজর কেড়েছে অনুসারীদের। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কেউ কেউ আবার তার এই ‘রোমান্টিক ছবি’ দেওয়ার ঘোষণাটিকে বর্তমান পরিস্থিতির প্রতি তার তীব্র কটাক্ষ ও নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, এর আগে কোটা সংস্কার আন্দোলনসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে ফেসবুকে সরব থাকতে দেখা গেছে চমককে। তবে সোমবারের এই স্ট্যাটাস স্পষ্ট করে দিল, সমসাময়িক পরিস্থিতি নিয়ে হয়তো হতাশ বা বিরক্ত হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X