তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ

বিটিভির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিটিভির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ আয়োজন সাজিয়েছে বিটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভির পর্দায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের শুভেচ্ছা বার্তা এবং বিটিভির দীর্ঘ পথচলার ইতিহাসভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’।

এদিন বিটিভির আর্কাইভ থেকে জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে অনুষ্ঠান ও নাটক প্রচার করা হবে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকেও বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। বিটিভি প্রাঙ্গণ ও স্টুডিওতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেবেন বিটিভির নিজস্ব শিল্পী ও কলাকুশলী, দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা-কর্মচারীরা। অতিথিরা এ সময় বিটিভি নিয়ে স্মৃতিচারণ করবেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘সুর সাগর’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ টেলিভিশন শুধু একটি সম্প্রচারমাধ্যম নয়, এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের অংশ। ৬১ বছরের পথচলায় বিটিভি জাতির গুরুত্বপূর্ণ সব মুহূর্তের সাক্ষী ও সহযাত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রযুক্তিগত উৎকর্ষ ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে ভবিষ্যতেও বিটিভি জনগণের আস্থার গণমাধ্যম হয়ে থাকবে।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় বিটিভির যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠিত হয় এবং ১৯৭৫ সালে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। ১৯৮০ সালে রঙিন সম্প্রচার শুরু করে নতুন যুগে প্রবেশ করে বিটিভি। বর্তমানে এইচডি ফরম্যাটে টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে রাষ্ট্রীয় এ গণমাধ্যম।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১০

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১১

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১২

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৩

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৪

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৫

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৬

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৭

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৮

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৯

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

২০
X