সিনথিয়া আক্তারী
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

হলিউডের ১০ বিয়ে

হলিউডের ১০ বিয়ে। ছবি: সংগৃহীত
হলিউডের ১০ বিয়ে। ছবি: সংগৃহীত

২০২৫ সালের একদম শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছে বিশ্ব। আর কয়েক দিন পরেই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা পৃথিবী। বিদায়ী এ বছরটি যেমন নানা চমক, সাফল্য ও উত্তেজনায় ভরপুর ছিল, তেমনি ছিল অপ্রত্যাশিত ঘটনা ও অঘটনের সাক্ষী। তবে সব কোলাহল ছাপিয়ে বিনোদন জগতে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তারকাদের ব্যক্তিজীবনের কিছু বিশেষ মুহূর্ত—বিশেষ করে একাধিক জনপ্রিয় তারকার বিয়ে। সেসব বিয়ে নিয়েই আজ আমাদের আয়োজন ‘হলিউডের ১০ বিয়ে’। লিখেছেন সিনথিয়া আক্তারী

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো

এ তালিকার শুরুটা তাদের দিয়েই হতে হয়। সম্ভবত বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও গোপন বিয়ে এটি। গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ও প্রযোজক-সংগীতকার বেনি ব্ল্যাঙ্কো তাদের ‘আই ডু’ বলেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে। অতিথিদের মধ্যে ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট, যিনি নিজেও সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন।

চার্লি এক্সসিএক্স ও জর্জ ড্যানিয়েল

‘দ্য ১৯৭৫’ ব্যান্ডের ড্রামার জর্জ ড্যানিয়েল ও ‘ব্র্যাট গার্ল’ চার্লি এক্সসিএক্স তিন বছরের সম্পর্কের পর ১৯ জুলাই বিয়ে করেন। খুব জাঁকজমকপূর্ণ না হলেও তাদের দুটি অনুষ্ঠানই ছিল নজরকাড়া—একটি লন্ডনে ঐতিহ্যবাহী আয়োজন, আরেকটি সিসিলিতে। ১৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রয় সিভান, দ্য ১৯৭৫-এর ফ্রন্টম্যান ম্যাটি হিলি ও জুলিয়া ফক্স।

কিম ক্যাট্রাল ও রাসেল থমাস

অভিনেত্রী কিম ক্যাট্রাল চতুর্থবারের মতো বিয়ে করেন ৪ ডিসেম্বর। মাত্র ১২ জন অতিথি নিয়ে লন্ডনে অনুষ্ঠিত এ অন্তরঙ্গ অনুষ্ঠানে তিনি বিয়ে করেন অডিও ইঞ্জিনিয়ার রাসেল থমাসকে, যার সঙ্গে তার সম্পর্ক ২০১৬ সাল থেকে। তার আগের স্বামীরা ছিলেন ল্যারি ডেভিস, আন্দ্রে জে. লিয়ন ও মার্ক লেভিনসন।

ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার

ক্রিস্টেন স্টুয়ার্ট ২০ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে দীর্ঘদিনের প্রেমিকা ডিলান মেয়ারকে বিয়ে করেন। ছয় বছর ধরে ডেট করার পর এবং চার বছর আগে বাগদান সম্পন্ন করে তারা অবশেষে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একসঙ্গে জীবনের পথচলা শুরু করেন। অতিথিদের মধ্যে ছিলেন অ্যাশলি বেনসন ও ব্র্যান্ডন ডেভিস।

আইজ্যাক হেম্পস্টেড রাইট ও এম

‘গেম অব থ্রোনস’ তারকা আইজ্যাক হেম্পস্টেড রাইট ২৪ অক্টোবর বিয়ে করেন—যার খবর তিনি নিজেই ইনস্টাগ্রামে চমক হিসেবে জানান। তার স্ত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি; তিনি তাকে শুধু ‘এম’ নামে উল্লেখ করেছেন। অভিনেতা লেখেন, ‘আমার জীবনে দেখা সেরা মানুষ, জীবনের সেরা দিন—আমি তোমাকে ভালোবাসি, এম।’

ডেমি লোভাটো ও জর্ডান লুটস

তিন বছরের বেশি সময় ধরে সম্পর্কের নানা উত্থান-পতনের পর মে মাসে ক্যালিফোর্নিয়ায় বিয়ে করেন ডেমি লোভাটো ও জর্ডান লুটস। কাস্টম ভিভিয়েন ওয়েস্টউড পোশাকে এ দুই গায়ক তাদের রূপকথার ভালোবাসাকে বাস্তব রূপ দেন।

জেপসেন ও গ্রেইফ-নেইল

২০২৪ সালের সেপ্টেম্বরে বাগদানের ঘোষণা দেওয়ার পর চলতি বছর ৪ অক্টোবর বিয়ে করেন কার্লি রে জেপসেন ও সংগীত প্রযোজক কোল মার্সডেন গ্রেইফ-নেইল। নিউইয়র্কের চেলসি হোটেলের বার্ডরুমে মাত্র ১০০ অতিথি নিয়ে ছিল তাদের অন্তরঙ্গ অনুষ্ঠান।

শোয়ার্জনেগার ও অ্যাবি চ্যাম্পিয়ন

‘দ্য হোয়াইট লোটাস’ তারকা প্যাট্রিক শোয়ার্জনেগার সেপ্টেম্বরের শুরুতে গোজার র্যাঞ্চ গলফ অ্যান্ড লেক ক্লাবে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন। ১০ বছর প্রেমের পর, শুটিংয়ের ফলে পরিকল্পনা পিছিয়ে অবশেষে তারা সুখের সংসার শুরু করেন।

ক্লোই গ্রেস মোরেটজ ও কেট হ্যারিসন

সাত বছরের সম্পর্কের পর লেবার ডে উইকএন্ডে ১ সেপ্টেম্বর বিয়ে করেন ক্লোই গ্রেস মোরেটজ ও কেট হ্যারিসন। গত বছর বাগদান করা এ অভিনেত্রী ও মডেল তাদের সম্পর্ক নিয়ে বরাবরই প্রকাশ্য ছিলেন।

হেইলি স্টেইনফেল্ড ও জশ অ্যালেন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ বছর বিয়ে করেন ‘পিচ পারফেক্ট ২’ স্টেইনফেল্ড। সম্প্রতি তিনি তার প্রথম সন্তানের প্রত্যাশার খবরও নিশ্চিত করেছেন। হেইলি ও আমেরিকান ফুটবল তারকা জশ অ্যালেন ৩১ মে সান্তা বারবারায় একটি ‘নো-ফোন’ অনুষ্ঠানে বিয়ে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X