তামজিদ হোসেন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

হলিউডে বছরের আলোচিত ডিভোর্স

হলিউডে বছরের আলোচিত ডিভোর্স

ভালোবাসা, গ্ল্যামার আর চিরস্থায়ী প্রতিশ্রুতির গল্পে মোড়া হলিউডে ২০২৫ সাল যেন লিখে দিয়ে যাচ্ছে এক ভাঙনের ইতিহাস। যেসব তারকা জুটিকে দর্শক বিশ্বাস করেছিলেন সময়ের ঊর্ধ্বে, এ বছর সেই ‘ফরএভার’ সম্পর্কগুলোরই ঘটেছে আলোচিত পরিসমাপ্তি। গুঞ্জন আর আইনি জটিলতায় ভরা ২০২৪ সাল পেরিয়ে ২০২৫ হয়ে উঠল চূড়ান্ত সিদ্ধান্তের বছর। যেখানে একে একে নামল ভালোবাসার পর্দা। নিকোল কিডম্যানের দীর্ঘ দাম্পত্য জীবনের বেদনাবিধুর ইতি থেকে কুইন্টা ব্রানসনের নিভৃতে সরে যাওয়া—সব মিলিয়ে বছর শেষে হলিউডের প্রেমের মানচিত্রে এলো এক আমূল পরিবর্তন। চলুন, ফিরে তাকাই সেসব বিচ্ছেদের দিকে, যা চমকে দিয়েছে গোটা হলিপ্রেমীদের। লিখেছেন তামজিদ হোসেন

নিকোল কিডম্যান-কিথ আরবান

ভক্তদের হতবাক করে দিয়ে চলতি বছর সেপ্টেম্বরে কিথ আরবানের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন নিকোল কিডম্যান। তবে তাদের দুই কিশোরী কন্যার স্বার্থে বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জেসিকা আলবা-ক্যাশ ওয়ারেন

ক্যাশ ওয়ারেনের সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবন ও তিন সন্তানের পর এ বছরের গত ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেসিকা। সে সময় এ সিদ্ধান্তটি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিলেও, জেসিকা একে দেখছেন ব্যক্তিগত উন্নয়ন ও নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার একটি সচেতন পছন্দ হিসেবে। তার ভাষ্য অনুযায়ী, নিজের মানসিক সুস্থতা ও আত্মবিকাশে মনোযোগ দেওয়াই এ সিদ্ধান্তের মূল কারণ। তবে বিচ্ছেদ হলেও সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল অবস্থান নিয়েছেন দুজনই। তারা স্পষ্ট জানিয়েছেন, তিন সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্থিতির জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ অভিভাবক হিসেবে কাজ করে যাবেন। ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন হলেও সন্তানদের জীবনে ভালোবাসা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

কুইন্টা ব্রানসন ও কেভিন আনিক

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখলেও ২০২৫ সালের মার্চ মাসে ডিভোর্সের আবেদন করেন ‘অ্যাবট এলিমেন্টারি’খ্যাত তারকা কুইন্টা ব্রানসন। মার্চ মাসে তিনি ডিভোর্স ফাইল করেন এবং কোনো ধরনের হৈচৈ ছাড়াই সেপ্টেম্বর মাসে তা চূড়ান্ত হয়। বিতর্ক ছাড়াই শান্তিতে বিচ্ছেদের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এ তারকা।

হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস

২০২৩ সালে আলাদা হওয়ার ঘোষণা দিলেও প্রায় দুই বছর আইনি প্রক্রিয়া চলার পর ২০২৫ সালের মে মাসে হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেসের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়। ২৭ বছরের দাম্পত্য জীবন এবং বিপুল সম্পত্তির ভাগাভাগি-সংক্রান্ত জটিলতার কারণেই এ ডিভোর্স প্রক্রিয়া শেষ হতে এতটা সময় লেগেছে।

সিয়া ও ড্যান বার্নার্ড

জনপ্রিয় গায়িকা সিয়া ও ড্যান বার্নার্ডের দুই বছরের সংক্ষিপ্ত দাম্পত্য জীবন শেষ হয়েছে চলতি বছরের মার্চে। বিচ্ছেদের খবরের পাশাপাশি সিয়া তার শিশুপুত্রের মা হওয়ার খবরটিও সামনে আনেন, যা ভক্তদের কাছে ছিল বড় একটি চমক।

রিচার্ডস ও অ্যারন ফাইপার্স

সব বিচ্ছেদ যে শান্তিপূর্ণ হয় না, তারই উদাহরণ ডেনিস ও অ্যারনের সম্পর্কের অবসান। এ বছরের জুলাইয়ে বিচ্ছেদের আবেদন করার পর থেকেই বিষয়টি রূপ নেয় তিক্ত লড়াইয়ে। একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের কারণে বছরজুড়ে তারা পত্রিকাগুলোর শিরোনামে ছিলেন।

অ্যামি শুমার ও ক্রিস ফিশার

চলতি বছরের শেষপ্রান্তে এসে ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা দেন কমেডিয়ান অ্যামি শুমার। সাত বছরের সংসারজীবনের পর তারা একে অন্যের বন্ধু হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যামি জানিয়েছেন, এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত এবং তারা তাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য একত্রে কাজ করবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X