তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

ডাকোটাকে নিয়ে প্রেমের গুঞ্জন

ডাকোটাকে নিয়ে প্রেমের গুঞ্জন

হলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহলের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন অভিনেত্রী ডাকোটা জনসন ও সংগীতশিল্পী ‘রোল মডেল’ খ্যাত টাকার পিলসবারি। সম্প্রতি একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। বন্ধুদের সঙ্গে একটি ক্যান্ডেললাইট ডিনারে অংশ নিতে দেখা যায় ডাকোটা ও টাকারকে। প্রকাশ পাওয়া ছবিতে দুজনকে বেশ কাছাকাছি বসে থাকতে দেখা যায়। একে অপরের সান্নিধ্যে তারা ছিলেন স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। ছবিগুলো ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা—তবে কি নতুন সম্পর্কে জড়াচ্ছেন এই দুই তারকা! বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই নৈশভোজের পরিবেশ ছিল বেশ অন্তরঙ্গ। টিএমজেডকে দেওয়া এক সূত্রের ভাষ্য অনুযায়ী, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডাকোটা ও টাকার আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সূত্রের এই বক্তব্য নতুন সম্পর্কের জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও এ বিষয়ে এখনো দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এ আলোচনার পেছনে রয়েছে ডাকোটা জনসনের সাম্প্রতিক অতীতও। কয়েক মাস আগেই শেষ হয়েছে কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিনের সঙ্গে তার দীর্ঘদিনের অন-অফ সম্পর্ক। ২০১৭ সালে শুরু হওয়া এ সম্পর্ক প্রায় আট বছর স্থায়ী ছিল এবং একসময় তারা বাগদানও সেরেছিলেন। তবে চলতি বছরে আলাদা হয়ে যান তারা। গত নভেম্বরে জানা যায়, ডাকোটা আবার ডেটিং শুরু করেছেন, যা তার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। অন্যদিকে, সংগীতশিল্পী টাকার পিলসবারিও বর্তমানে একা। ২০২৩ সালে তিন বছরের সম্পর্কের পর ইনফ্লুয়েন্সার এমা চেম্বারলেইনের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X