তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন জুটি

সাই পল্লবী ও জুনাইদ খান I ছবি: সংগৃহীত
সাই পল্লবী ও জুনাইদ খান I ছবি: সংগৃহীত

শীতের নীরব এক রাস্তায় পাশাপাশি হাঁটছেন দুজন। চারপাশে নিস্তব্ধতা, চোখে-মুখে অনুচ্চারিত অনুভূতি। এমনই এক সংযত, অন্তরঙ্গ আবহ নিয়ে প্রকাশ পেয়েছে সিনেমা ‘এক দিন’-এর ফার্স্ট লুকের পোস্টার। এই পোস্টারের মাধ্যমেই প্রথমবারের মতো অনস্ক্রিন জুটি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সাই পল্লবী ও জুনাইদ খানকে।

পোস্টারটির সঙ্গে থাকা ট্যাগলাইন—‘ওয়ান লাভ… ওয়ান চান্স’—ইঙ্গিত দিচ্ছে এক গভীর ও সংবেদনশীল প্রেমের গল্পের। টিজার প্রকাশের ঘোষণার মধ্য দিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ছবিটির প্রাথমিক প্রচারণা। ‘লাভেয়াপা’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল জুনাইদ খানকে। ‘এক দিন’ ছবির মাধ্যমে তিনি এবার ভিন্ন ধারার গল্পে, রোমান্টিক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন। অন্যদিকে, দক্ষিণী চলচ্চিত্রে দীর্ঘ ও প্রশংসিত ক্যারিয়ার গড়ে তোলা সাই পল্লবীর জন্য এ সিনেমা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় একের পর এক শক্তিশালী অভিনয়ের পর এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তার।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই ও স্পন্দন মিশ্র। সংগীত পরিচালনায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক রাম সম্পথ আর গীত রচনা করেছেন জনপ্রিয় গীতিকার ইরশাদ কামিল। প্রেমের আবহে সমৃদ্ধ এই ছবির সংগীত নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X