বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার ছয় শহরে ‘রইদ’

রইদ সিনেমার গানের দৃশ্য ও পোস্টার। ছবি - সংগৃহীত
রইদ সিনেমার গানের দৃশ্য ও পোস্টার। ছবি - সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’ এবার অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি পাচ্ছে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। ‘রইদ’-এর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।

স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, "বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ‘রইদ’ এমন একটি সিনেমা, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা একসঙ্গে বড় পর্দায় এই চলচ্চিত্রটি উপভোগ করুক।"

দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, 'রইদ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি সিনেমা। আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড় পর্দায় নিয়ে আসতে পারছি।'

জানা গেছে, আগামী ৫ জুন থেকে সিডনি ও মেলবোর্নে ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

উল্লেখ্য, মুক্তির পর থেকেই ‘রইদ’ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X